ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম
বাংলাদেশ ব্যাংক গভর্নর মো. মোস্তাকুর রহমান

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর–কে অপসারণ করে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পোশাক খাতের উদ্যোক্তা মোস্তাকুর রহমান পূর্বে পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ এবং আবাসন খাতেও সম্পৃক্ত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের ইতিহাসে ব্যাংকার, অর্থনীতিবিদ বা আমলা নন—এমন কোনো ব্যক্তিকে এই প্রথম কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর করা হলো। ফলে আর্থিক খাতসংশ্লিষ্ট অনেকের মধ্যেই বিস্ময় তৈরি হয়েছে।

চার বছরের জন্য তাকে গভর্নর নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী প্রশাসন ২০২৪ সালের ১৪ আগস্ট আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে দায়িত্ব দিয়েছিল। তার সময়েই ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়।

দেড় বছর পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তার অবশিষ্ট নিয়োগকাল বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ১৯৬৬ সালে ঢাকায় তার জন্ম। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে। তার বড় ভাই মো. মোস্তাফিজুর রহমান মামুন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৯১ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি অর্জন করেন তিনি। তিন দশকেরও বেশি সময় ধরে করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় কাজ করছেন।

কোনো বড় ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতৃত্বে না থাকলেও পেশাজীবী হিসেবে বিভিন্ন সংগঠনের সদস্য ছিলেন মোস্তাকুর রহমান। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)–এর বাংলাদেশ ব্যাংক–সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি গত বছরের জুলাই থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।

বর্তমান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী যখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এর সভাপতি ছিলেন, তখন ১৯৯৮ থেকে ২০০০ মেয়াদে ওই স্টক এক্সচেঞ্জের পর্ষদ সদস্য ছিলেন মোস্তাকুর রহমান।

এমআরএম সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ হাউজের প্রতিনিধিত্ব করে তিনি সিএসই বোর্ডে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দুই দফা মালিকানা পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির নাম হয় ইউসিবি ব্রোকারেজ হাউজ।

মোস্তাকুর রহমান আবাসন খাতের সংগঠন রিহ্যাব, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)–এর সদস্য। এসব সংগঠনের বিভিন্ন কমিটিতেও তিনি কাজ করেছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন নতুন গভর্নর

ব্যাংকিং খাতে আস্থা পুনর্গঠনকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব শুরু করতে চান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। পাশাপাশি সুদের হার হ্রাসের বিষয়টিও তার অগ্রাধিকারের তালিকায় থাকবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান তিনি।

গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংক নিয়ে তার ভাবনা জানতে চাইলে মোস্তাকুর রহমান বলেন,
“আসলে জানেনইতো অর্থনীতির অবস্থা, ব্যাংকিং খাতের অবস্থা। তাই এই সময়টায় এই দায়িত্ব নিয়ে কাজ করায়তো ‘একটা চ্যালেঞ্জ আছে’। ইনশাল্লাহ, আগে ব্যাংকে বসি। সবার সাথে আলোচনা করি। আশা করি সবার সহযোগিতা নিয়ে প্রধান কাজটা হবে- আগে ‘ট্রাস্ট বিল্ডিং’ ব্যাংকিং খাতে। শৃঙ্খলা আরও ফিরায়ে নিয়ে আসা। নিশ্চয়ই আগের গভর্নর (আহসান এইচ মনসুর) অনেকখানি নিয়ে আসছে, আরও নিয়ে আসা।”

তিনি আরও বলেন, “আরেকটা হচ্ছে আমাদের যেটা প্রধান থাকবে যে প্রবৃদ্ধির লক্ষ্য করে আমাদের অর্থনীতিকে যতটুকু রান করা যায়। আপনি জানেন যে ঋণের প্রবৃদ্ধি কমে আসছে, তাই না? তো, এরজন্য চেষ্টা করা- সুদের হারকে কমায়ে নিয়ে আসা। এই কাজগুলো করা।”