ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

স্ত্রী-সন্তান হারানো সেই সাদ্দামকে জামিন দিলেন হাইকোর্ট, মুক্তি মিলবে কিনা জানেন না আইনজীবী

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

স্ত্রী-সন্তান হারানো সেই সাদ্দামকে জামিন দিলেন হাইকোর্ট, মুক্তি মিলবে কিনা জানেন না আইনজীবী
সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সাদ্দামের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৬ জানুয়ারি) এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, কেন এই মামলায় তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না। সাদ্দামের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, সম্প্রতি তার মক্কেলের স্ত্রী ও সন্তানের মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে হাইকোর্ট জামিন দিয়েছেন। তবে যশোর কারাগারে থাকা সাদ্দাম বাস্তবে মুক্তি পাবেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। এর আগে একাধিক মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও একটির পর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আইনজীবী জানান, যে মামলায় সর্বশেষ জামিন দেওয়া হয়েছে, সেই মামলার এফআইআরে সাদ্দামের নাম ছিল না। গত বছরের ১৮ ডিসেম্বর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে সাদ্দামকে তার মৃত স্ত্রী ও নয় মাসের শিশুসন্তানের মরদেহ মাত্র পাঁচ মিনিটের জন্য দেখতে দেওয়া হয়। প্যারোল না পাওয়ায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি কারাগারের সামনে আনা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি যশোর কারাগারে রয়েছেন। এর আগে শুক্রবার বিকেলে পুলিশ বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় তাদের নয় মাসের ছেলে নাজিমের মরদেহও। শিশুটি ছিল দম্পতির একমাত্র সন্তান। পুলিশ জানায়, তারা সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করেছেন। তবে স্ত্রী-সন্তানের লাশ উদ্ধারের খবর পেলেও কারাগার থেকে মুক্তি পাননি সাদ্দাম। এ অবস্থায় শনিবার সন্ধ্যায় সাদ্দামের সন্তান ও স্ত্রীর লাশ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। সেখানে তাদের শেষবারের মত ছুয়ে দেখেন তিনি। এরপর আবার তাকে কারাগারে পাঠানো হয় বলে জেলার আবিদ আহম্মেদ জানান। পরে শনিবার রাত ১২টার দিকে সাবেকডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় মা-ছেলেকে। এদিকে স্ত্রী-সন্তানের জানাজায় আসতে সাদ্দামকে ‘প্যারোলে মুক্তি না দেওয়ায়’ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হয়। সাদ্দামের স্ত্রী-সন্তানের মৃত্যুতে হত্যা মামলা শ্বশুরের কারাবন্দি বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে সাদ্দামের শ্বশুর রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেন বলে জানিয়েছেন বাগেরহাট মডেল সদর থানার ওসি মো. মাসুম খান। হত্যা মামলার বিষয়ে বাগেরহাট মডেল সদর থানার ওসি মো. মাসুম খান বলেন, “এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে