ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট পাঠানোর সময়সীমা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। দফায় দফায় সময় পরিবর্তনের পর এবার ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পেপার পৌঁছালেই আমলে নেবেন রিটার্নিং কর্মকর্তা। এই নতুন সময়সীমা পার হলে ভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ হারাবেন প্রবাসীরা। শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের ব্যালট পাওয়ার পর দ্রুততম সময়ে ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিতে হবে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এর এক মিনিট দেরি হলেও সেই ভোট গণনা করা হবে না। এর আগে ইসি জানায়, ডাকযোগের সম্ভাব্য বিলম্ব এবং আন্তর্জাতিক যাতায়াত ব্যবস্থার জটিলতা এড়াতে প্রবাসীদের জন্য ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পোস্ট করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবার ব্যালট পাঠানোর সময় ভোটের দিন পর্যন্ত নির্ধারণ করে দিল ইসি। প্রবাসী ভোটারদের ব্যালট পাঠাতে, ‘Postal Vote BD’ অ্যাপে যাদের নিবন্ধন হয়েছে তারা ও ব্যালট সংগ্রহ করে ভোট দেওয়ার পর ব্যালটটি অবশ্যই নির্দিষ্ট হলুদ খামে ভরতে হবে। নির্ধারিত সময়ের পর পাঠানো ব্যালট সময়মতো না পৌঁছালে, তা গণনায় অন্তর্ভুক্ত না হওয়ার সব দায়ভার সংশ্লিষ্ট ভোটারের ওপরই বর্তাবে বলে জানিয়েছে ইসি।