ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিলেন বিএনপিতে

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিলেন বিএনপিতে
সাবেক আওয়ামী লীগ নেতা, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, নব্বইয়ের দশকে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তিনি। এর আগে মঙ্গলবার তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। অধ্যাপক আবু সাইয়িদ রাকসুর সাবেক ভিপি। পাবনা-১ আসন থেকে ১৯৭৩ সালে প্রথমবার এমপি হন। বাকশালের গভর্নর ছিলেন। ১৯৯১ সালে পঞ্চম সংসদে বাকশালের প্রার্থী ছিলেন। এরপর ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনেও এমপি হন, সেসময় শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনি। ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর কাছে হেরে যান। পরবর্তীকালে এরপর আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। একসময় দলটির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও হেরে যান। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে ড. কামালের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আওয়ামী লীগের শামসুল হক টুকুর কাছে হেরে যান। এরপর দীর্ঘদিন গণফোরাম থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অধ্যাপক সাইয়িদ বলেন, “চারদিকে উগ্রবাদ যেভাবে উত্থান হচ্ছে, তাতে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে করি, এখন বিএনপি একমাত্র দল যাকে সামনে এগিয়ে নেয়া উচিত। সেজন্য আমি বিএনপিতে যোগ দিয়েছি।” নির্বাচন নিয়ে তিনি বলেন, “নির্বাচনে প্রার্থী হয়েছি। দল বললে নির্বাচনে থাকব।”