ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

আসামের ভূমিকম্পে কাঁপল সারা দেশ

প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম

আসামের ভূমিকম্পে কাঁপল সারা দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

৫ জানুয়ারি ২০২৬ সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প হয়। এতে সিলেট জেলা ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে। এটি মেঘালয়–আসাম সীমান্তবর্তী অঞ্চল থেকে গুয়াহাটি শহরের প্রায় ৭৬ কিলোমিটার উত্তর–পূর্বে অবস্থিত এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের উত্তর–পূর্বাঞ্চলের রাজ্যগুলোর পাশাপাশি বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। রাজধানী ঢাকাতেও হালকা থেকে মাঝারি মাত্রার ঝাঁকুনি টের পাওয়া গেছে।