ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল কলকাতা, ব্যাংক

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল কলকাতা, ব্যাংক

ঘন কুয়াশার কারণে অবতরণে ব্যর্থ হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে শুক্রবার (২ জানুয়ারি) নয়টি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠাতে হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, ডাইভার্ট করা ফ্লাইটগুলোর মধ্যে চারটি চট্টগ্রামে, চারটি ভারতের কলকাতায় এবং একটি থাইল্যান্ডের ব্যাংককে অবতরণ করে।

পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বিমান চলাচল স্বাভাবিক হয়।

শীত মৌসুমে ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে বারবার ফ্লাইট ডাইভার্ট হওয়ার পেছনে ঢাকার বিমানবন্দরে ক্যাটাগরি-২ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) না থাকাকে একটি প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ব্যবহৃত ক্যাটাগরি-১ আইএলএসকে ক্যাটাগরি-২-এ উন্নীত করা গেলে এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। তবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব) এখনো এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে পারেনি।

আইএলএস একটি অত্যন্ত নির্ভুল রানওয়ে অ্যাপ্রোচ সহায়ক ব্যবস্থা, যা রেডিও সিগন্যাল ও শক্তিশালী আলোক ব্যবস্থার মাধ্যমে ঘন কুয়াশার মধ্যেও পাইলটদের নিরাপদ অবতরণে সহায়তা করে।

এই ব্যবস্থা উন্নত না হওয়ায় কম দৃশ্যমানতার সময়ে প্রায়ই ফ্লাইটগুলোকে সিলেট, চট্টগ্রামসহ ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করতে হয়। এতে ফ্লাইট সূচিতে বিলম্ব ঘটে, যাত্রীদের ভোগান্তি বাড়ে এবং অতিরিক্ত জ্বালানি ব্যবহার, বিকল্প বিমানবন্দরে অবতরণ ও পার্কিং ফিসহ নানা খরচের কারণে এয়ারলাইন্সগুলোর আর্থিক ক্ষতি হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন জ্যেষ্ঠ পাইলট আজ দ্য ডেইলি স্টার-কে জানান, একটি ফ্লাইট ডাইভার্ট করে পরে ঢাকায় ফিরিয়ে আনতে দূরত্ব অনুযায়ী উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত জ্বালানি প্রয়োজন হয়।

বেসরকারি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট সেফটি প্রধানরা বলেন, ঢাকার বিমানবন্দরের জন্য আসলে ক্যাটাগরি-৩ আইএলএস প্রয়োজন, যা শূন্য দৃশ্যমানতাতেও বিমান অবতরণে সক্ষম। তারা উল্লেখ করেন, কলকাতা বিমানবন্দরে ইতোমধ্যে ক্যাটাগরি-২ আইএলএস কার্যকর রয়েছে।

পাইলটদের ভাষ্য অনুযায়ী, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য ন্যূনতম ৮০০ মিটার দৃশ্যমানতা প্রয়োজন।

আইএলএস উন্নীত করতে হলে অত্যন্ত নির্ভুল রেডিও সিগন্যালভিত্তিক নেভিগেশন সহায়ক ব্যবস্থা স্থাপন করতে হবে, যা পাইলটদের উল্লম্ব ও অনুভূমিক উভয় দিকনির্দেশনা প্রদান করবে।