ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

খালেদা জিয়া খুব সংকটময় মুহূর্ত পার করছেন

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ এএম

খালেদা জিয়া খুব সংকটময় মুহূর্ত পার করছেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। একমাসের ওপরে হাসপাতালে ভর্তি বিএনপি নেত্রীর অবস্থার উন্নতি হয়েছে বলা যাবে না বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে চিকিৎসক এ জেড এম জাহিদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিএনপি নেত্রী অত্যন্ত জটিল ও সংকটময় অবস্থা পার করছেন। যদি তিনি আল্লাহর রহমতে এ অবস্থা থেকে উতরে যেতে পারেন, তাহলে ভালো কিছু পাওয়া যাবে।’ ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে প্রথমে সিসিইউতে পরে আইসিইউতে নেয়া হয়।’ শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে কথা বলেছেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘এক মাসেরও বেশি সময়ের চিকিৎসায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।’ এর আগে রাতে বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান অন্য রোগীদের যেনো কষ্ট না হয় সেদিকেও দেখভাল করার নির্দেশনা দেন।