ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

ঢাবির হল থেকে মুছে ফেলা হল বঙ্গবন্ধুর নাম ও ছবি

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

ঢাবির হল থেকে মুছে ফেলা হল বঙ্গবন্ধুর নাম ও ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ক্রেন দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে একই সঙ্গে হলের ভেতরে মূল ভবনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরালচিত্র রং দিয়ে মুছে দেওয়া হয়েছে। মাঝ রাতে হলের দেওয়ালে থাকা শেখ মুজিবের মুর‌্যালও ক্রেন দিয়ে ভেঙে ফেলা হয়। এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার ঘণ্টা কয়েক পর বৃহস্পতিবার রাত ২টার দিকে শেখ মুজিবুর রহমান হলের নামফলকের ওপর ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ নামের পোস্টার লাগিয়ে দেন ওই হল সংসদের ভিপি ও জিএস। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ শেখ মুজিব হলের নাম মুছে দেওয়ার ঘোষণা দেন। এরপর দক্ষিণ সিটি করপোরেশনের একটি ক্রেন এনে রাত পৌনে ১০টার দিকে নাম মোছার কাজ শুরু হয়। আর রাত সোয়া ১১টার পর রং দিয়ে গ্রাফিতি মুছতে শুরু করে একদল শিক্ষার্থী। নাম মোছার জন্য হল সংসদ হল প্রশাসনের অনুমতি নিয়েছে কি না জানতে চাইলে প্রাধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামানকে একাধিক ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। এ বিষয়ে হল সংসদের ভিপি মুছলিমুর রহমান জানান, “শিক্ষার্থীদের দাবি ছিল এটা মুছে দেওয়ার। তাই তাদের রায়ে আমরা মুছে দিচ্ছি।” চব্বিশের আন্দোলনে সরকার পতনের এক মাস পর ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ এর নাম থেকে ‘জাতির জনক’ ও ‘বঙ্গবন্ধু’ বাদ দিয়ে দেয়। এখন হল সংসদের পর ডাকসু শেখ মুজিবুর রহমান হলের নামও বদলানোর দাবি তুলেছে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবের সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে থাকা ছাত্রী হলের নাম বদলে ‘ফেলানী হল’ রাখার দাবিও তাদের। এ দাবি আদায়ে রোববার দুপুর আড়াইটায় উপাচার্যের দপ্তর ঘেরাও করার কর্মসূচি দিয়েছে ডাকসু।