ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

খুলনায় সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ এএম

খুলনায় সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা

খুলনা মহানগরীতে ইমদাদুল হক মিলন (৪৫) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস (৩৫) নামে এক হোমিওপ্যাথি চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক মিলন ওই এলাকার মো. বজলুর রহমানের ছেলে। তিনি ‘বর্তমান সময়’ নামে একটি নিউজ পোর্টাল পরিচালনা করতেন এবং ডুমুরিয়ার শলুয়া প্রেসক্লাবের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শলুয়া বাজারে জনতা ব্যাংকের সামনে প্রথমে দুর্বৃত্তরা দেবাশীষ বিশ্বাসের বুকে গুলি করে। এরপর তার সঙ্গে থাকা সাংবাদিক মিলনের মাথায় গুলি চালানো হয়। পরে আরও তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইমদাদুল হক মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। ওই সময় তার সঙ্গে চায়ের দোকানে বসে থাকা দেবাশীষও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত দেবাশীষ বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। তিনি শলুয়া বাজার এলাকার সাবেক মেম্বার রবিন বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।

ঘটনাটি নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শলুয়ায় গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন সাংবাদিক মিলনসহ দুজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপরজন হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের কারা কেন গুলি করেছে, তার কারণ অনুসন্ধান ও সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’