ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

নিউ ইয়র্কে জাকির হোসেনের সমর্থনে সমর্থক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৩:৫৪ পিএম

নিউ ইয়র্কে জাকির হোসেনের সমর্থনে সমর্থক সমাবেশ অনুষ্ঠিত
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি জাকির হোসেনের সমর্থনে এক নির্বাচনী প্রচারণা সভা আজ সন্ধ্যায় নিউ ইয়র্কের ওজনপার্কের রোজ বেঙ্গল রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। বিয়ানীবাজার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আবুল কালাম এর সভাপতিত্বে এবং বিয়ানীবাজার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বৃহত্তর সিলেট গণদাবী বাস্তবায়ন পরিষদের সভাপতি আজিমুর রহমান বুরহান, সমাজসেবী গওহরুজ্জামান কিনু চৌধুরী, হাজী গৌছ খাঁন, হাজী আব্দুল হাছিব, হাজী আং হক মনিয়া, হাজী নিজাম উদ্দিন, জিয়াউল হোসেন, শহীদ আহমদ সপু, শাহ আলম, আং বাছিত খাঁন বুলবুল, হেলাল আহমদ, নজরুল ইসলাম, হেলিম উদ্দিন, লুৎফুর রহমান আহবাব, আং নুর হারুন, নুরুল ইসলাম, শাহিন আহমদ, জাকির হোসেন, জুয়েল আহমদ, আহসান আহমদ, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম লিপু, তারেক আহমদ প্রমূখ। সভায় কমিউনিটির মুরব্বীয়ানগণ ও বিভিন্ন দশকের ছাত্রনেতাদের ব্যাপক উপস্থিতি ঘটে। সভায় বক্তারা সাবেক ছাত্রনেতা জাকির হোসেনের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি শুভেচ্ছা ব্যক্ত করে বলেন, জাকির হোসেন একজন সৎ ও সজ্জন রাজনীতিক। তিনি লোভ লালসাহীন রাজনীতিকে ধারণ করেন। বাংলাদেশের প্রতিটি উপজেলায় জাকির হোসেনের মতো রাজনীতিকগণের এগিয়ে আসা উচিত। বক্তারা উপজেলা পরিষদ তথা স্থানীয় সরকারের সকল পর্যায়কে আরো শক্তিশালী ও কার্যকর করে তুলতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান হিসেবে জাকির হোসেনকে নির্বাচিত করতে সকলের আত্নীয় স্বজনকে টেলিফোনে অনুরোধ করতে আহ্বান জানান।