ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল, ঘাতকদের বিচারের দাবি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল, ঘাতকদের বিচারের দাবি

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করেছে সূর্যসন্তানদের। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) ভোর থেকেই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন।

শ্রদ্ধা নিবেদনকালে তারা বলেন, ১৯৭১ সালের ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িত ঘাতক ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এখনো যারা তাদের দোসর হিসেবে সক্রিয় রয়েছে, তাদের অপতৎপরতা বন্ধ করার দাবি জানান তারা।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভাষ্য, দেশের ও জাতির শত্রুরা সুযোগ পেলে ঘাতকরা আবারও আঘাত হানতে পারে—এ কারণে তাদের প্রতিহত করা জরুরি।

সকাল সাড়ে ৯টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমান উল্লাহ আমান, আমিনুল হক, সানজিদা তুলি ও শফিকুল ইসলাম মিল্টনসহ অন্যান্য নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ যখন একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছে, ঠিক সেই সময়ে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে।” তিনি শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

নাহিদ ইসলাম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই তারা এগিয়ে যেতে চান। ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪—সব ঐতিহাসিক লড়াই ও সংগ্রামকে স্বীকৃতি দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বেলা ১১টার দিকে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহেদ মিলনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে বিজয়ের প্রাক্কালে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছিল। জাতি চিরকাল তাদের স্মরণ করবে।”

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন। তাদের মধ্যে ছিলেন—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য ও বাংলাদেশ বিপ্লবী পার্টির নেতাকর্মীরা।

এ ছাড়া জাতীয়তাবাদী যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জাতীয় ছাত্র শক্তি, পাহাড়ি ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-সহ বিভিন্ন সংগঠন মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

এদিকে, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানেও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।