ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বিএনপি থেকে তিন দফা বহিষ্কৃত আখতারুজ্জামানকে দলে নিল জামায়াত

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

বিএনপি থেকে তিন দফা বহিষ্কৃত আখতারুজ্জামানকে দলে নিল জামায়াত
বিএনপি থেকে তিন দফা বহিষ্কৃত নেতা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মগবাজারে জামায়াত কার্যালয়ে দলের আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেন, তিনি ফুল দিয়ে জামায়াতে যোগ দিয়েছেন। জামায়াতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সাক্ষাতে আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর ‘নীতি ও আদর্শ, দেশপ্রেম’ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির ‘অবিচল অবস্থানের’ প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জামায়াতের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। আখতারুজ্জামান তার বাকি জীবন ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষায় কাটানোর প্রত্যয় ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। “পাশাপাশি জামায়াতের নিয়ম-নীতি, আদর্শ ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি।” বিজ্ঞপ্তিতে বলা হয়, আখতারুজ্জামান জামায়াতে যোগদানের পর জামায়াতের আমির তার সাথে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ ‘নেক হায়াত’ কামনা করেন। এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম উপস্থিত ছিলেন। বিএনপি থেকে আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। দলের সর্বোচ্চ নেতৃত্বের নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে তাকে তিন দফা বহিষ্কার করেছিল বিএনপি। রাজনৈতিক অঙ্গনে তিনি উত্তেজক ও উল্টাপাল্টা বক্তব্য দিয়ে আলোচিত।