ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পিএম

রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি

সড়কে ব্যাটারিচালিত রিকশায় ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। তার পেছনেই আসছিল একটি মোটরসাইকেল। চলন্ত রিকশার পাশে এসে সেই মোটরসাইকেল থেকেই হাদির দিকে গুলি ছোড়া হয়।

গুলিটি হাদির কানের পাশ দিয়ে মাথায় বিদ্ধ হওয়ায় তার জীবন এখন গভীর সংকটে রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে হাদির ওপর হামলা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিকাল ৫টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “তার মাথার ভেতরে গুলি রয়েছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে।”

তিনি আরও জানান, হাদিকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বক্স কালভার্ট সড়ক দিয়ে রিকশাটি যাওয়ার সময় একটি মোটরসাইকেল খুব কাছ ঘেঁষে চলে। এক পর্যায়ে মোটরসাইকেলের আরোহী অস্ত্র বের করে রিকশার একেবারে সন্নিকটে গুলি ছোড়েন।

শুক্রবার ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহন ছিল তুলনামূলক কম। ফাঁকা রাস্তায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে সরে যায়।

হাদির সহযোদ্ধারা জানান, তারা তাকে সেই রিকশাতেই হাসপাতালে নিয়ে যান। ঢাকা মেডিকেলে তারা বলেন, “একটি মাত্র গুলিই করা হয়েছে, সেটাই হাদির মাথায় লেগেছে।”

পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, পল্টন থানার বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে হাদিকে গুলি করা হয়। তিনি বলেন, “কী কারণে বা কারা তাকে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপরাধীদের শনাক্তে আমরা কাজ করছি।”

ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

ডিআর টাওয়ারের আনসার সদস্য ইমরান হোসেন হৃদয় বলেন, চাকা ফেটে যাওয়ার মতো শব্দ শুনে তিনি ভবনের বাইরে আসেন। তখন দেখেন রিকশায় একজন গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন, অন্যরা তাকে ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

হাদিকে হাসপাতালে আনা একজন জানান, বাম কানের পাশেই গুলি লেগেছে। একই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই শরীফুল ইসলাম।

ঢাকায় প্রায় চার দশক ধরে অপরাধ বিষয়ক সাংবাদিকতা করা পারভেজ খান বলেন, “এরা নিঃসন্দেহে খুব পেশাদার শ্যুটার। অপরাধজগতে অনেক সময় আকস্মিক কিছু ঘটে, তবে এটি সেই ধরনের ঘটনা নয়।

“একটি চলন্ত মোটরসাইকেল থেকে আরেকটি চলন্ত যানবাহনে থাকা লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে গুলি করা অত্যন্ত কঠিন কাজ। এই শ্যুটার তা করেছে, তাও মাত্র একটি গুলি ব্যবহার করে। প্রফেশনাল ছাড়া এটা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “অনেক সময় অপেশাদার অপরাধীরা ছিনতাই বা অন্য অপরাধে জড়িয়ে পড়ে দুর্ঘটনাবশত টার্গেটকে ছুরিকাঘাত করে মৃত্যু ঘটায়—এ ধরনের ঘটনা বহুবার দেখা গেছে। কিন্তু এটি সেরকম কাকতালীয় কিছু নয়।”

‘জীবন সংকটে হাদি’

হাদির এক সহযোদ্ধা জানান, জুমার নামাজের পর তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল। লিফলেট বিতরণ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে একত্র হয়ে দুপুরের খাবার ও আলোচনা করার পরিকল্পনা ছিল। এর মধ্যে হাদির ওপর হামলার খবর আসে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক উল্লেখ করে জানান, তাকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেলের এফসিপিএস প্রশিক্ষণার্থী চিকিৎসক সাব্বির হোসেন সাগর ফেসবুকে লেখেন, “হাদি ভাইয়ের জিসিএস-৩, বাইল্যাটারাল পিউপিল ডাইলেটেড। মেডিকেলের ভাষায় যেটা আসলে ব্রেইন ডেথ।”