ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ডাকসু নেতার হাতে হেনস্থার শিকার ঢাবি অধ্যাপক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

ডাকসু নেতার হাতে হেনস্থার শিকার ঢাবি অধ্যাপক
অধ্যাপক ড. জিনাত হুদা ও অধ্যাপক ড. জামাল উদ্দিনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলের পক্ষ থেকে উপাচার্যকে স্মারকলিপি দিতে গিয়ে হামলা ও হেনস্থার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে একজন ডাকসু নেতার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে এই হেনস্থার ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং আওয়ামীপন্থি নীল দলের আহবায়ক আ ক ম জামাল উদ্দীন জানিয়েছেন, স্মারকলিপি দেওয়ার জন্য পাঁচজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। তারা সামাজিক বিজ্ঞান অনুষদে গেলে কয়েকটি ছেলে মব সৃষ্টি করে শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্জিত ও হামলা চালায়। নিজ বিভাগে গিয়ে হেনস্তার শিকার হয়ে তারা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন। আক্রান্ত শিক্ষকদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, নীলদলের কনভেনর অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীন, কো-কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া ও অধ্যাপক ড. তৌহিদা রশীদ। হামলাকারীদের বক্তব্য, আ ক ম জামালসহ কয়েকজন শিক্ষক দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদে যান। খবর পেয়ে অনুষদ ভবনের সামনে জড়ো হন কয়েকজন শিক্ষার্থী। সেখানে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে আ ক ম জামালকে ধাওয়া করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এক ভিডিওতে দেখা যায়, সমাজবিজ্ঞান বিভাগের সিঁড়িতে জুবায়ের অধ্যাপক জামালকে জাপটে ধরে আটকানোর চেষ্টা করছেন। নিজেকে ছাড়াতে গিয়ে আ ক ম জামাল হুডি খুলে ফেলেন। এরপর তিনি সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে পালালে জুবায়েরও তার পিছু নেন। এক পর্যায়ে অধ্যাপক জামাল একটি গাড়িতে উঠে পড়েন। তখনও জুবায়ের গাড়ির দরজা ধরে তাকে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক নির্বাচিত জুবায়ের পরে এক ফেসবুক পোস্টে লেখেন, “স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধইরা ধইরা ব্রাশফায়ার দিতে হবে বলা আওয়ামী লীগের কুলাঙ্গার শিক্ষক আকম জামাল, নীল দলের পোস্টেড নেতা জিনাত হুদাসহ ৫ জন ফ্যাসিস্টের দোসর শিক্ষক আজকে ক্যাম্পাসে এসে গোপন মিটিংয়ে যুক্ত হয়েছিল। খবর পেয়ে আমরা তাদেরকে পাকড়াও করে পুলিশে দেয়ার চেষ্টা করি। কিন্তু আনফরচুনেটলি আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে উঠে পালিয়ে যায় কুলাঙ্গারগুলো!” তিনি আরও লেখেন, “ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এদের ক্লাস-পরীক্ষা সব বয়কট করেছে। তারপরও এরা ক্যাম্পাসে প্রবেশ করার সাহস কিভাবে পায়! প্রশাসনকে আরো তৎপর হতে হবে। খুনিদের সাথে কোনো সহাবস্থানের সুযোগ নেই। সবগুলোকে বিচারের আওতায় আনতে হবে শীঘ্রই।”