ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

৫ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, উৎপত্তি বিয়ানীবাজার

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

৫ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, উৎপত্তি বিয়ানীবাজার
দেশের সিলেট অঞ্চলে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উভয় ভূকম্পনের কেন্দ্র ছিল সিলেটের বিয়ানিবাজার এলাকায়। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। পাঁচ মিনিট পর রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় দফা ভূকম্পন সিলেট অঞ্চলে কম্পন সৃষ্টি করে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫ এবং গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৩ ও গভীরতা ৩০ কিলোমিটার। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ভোর ৪টায় ফেসবুকে নিশ্চিত করেছেন, এই ভূমিকম্প দুটির ঘটনা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় সংঘটিত হয়েছে। পলাশ জানান, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫ রিখটার স্কেলে এবং তা ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ঘটেছে। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩ এবং তা ৩০ কিলোমিটার গভীরে। তিনি আরও বলেন, ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তর থেকেও তথ্য পাওয়া গেছে, যার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে আজকের এই ভূকম্পন সিলেট জেলায় উৎপত্তি করেছে। এ ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও ভূমিকম্প বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। বিশেষজ্ঞরা সাধারণত এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্পকে প্রাকৃতিক ভূ-তাত্ত্বিক কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন, তবে ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনা মোকাবিলায় সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটে বিয়ানীবাজারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫। এছাড়া ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল মৌলভীবাজারের বড়লেখা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩। এর আগে ও পরে পার্শ্ববর্তী অঞ্চলেও ভূকম্পন রেকর্ড হয়েছে। রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল উত্তর মান্দালয় থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। এ ছাড়া রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবর অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার।