ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

জাতীয় সংগীত গাওয়ায় কারাগারে পলকের বিশেষ সুবিধা প্রত্যাহার

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পিএম

জাতীয় সংগীত গাওয়ায় কারাগারে পলকের বিশেষ সুবিধা প্রত্যাহার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার হাজিরা শেষে প্রিজনভ্যানে করে কারাগারে ফেরার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া ও জাতীয় সংগীত গাওয়ার ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের কিছু বিশেষ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী।

বুধবার (১০ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ মামলার আসামি সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে এ অভিযোগ তোলা হয়।

শুনানিতে পলকের পক্ষে বক্তব্য দেন ব্যারিস্টার এম. লিটন আহমেদ। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শুনানি শেষে ব্যারিস্টার এম. লিটন আহমেদ জানান, কারাগারে থাকা অবস্থায় পলক পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং টেলিফোনে কথা বলার সুযোগ পেতেন। তবে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং জাতীয় সংগীত গাওয়ার পর থেকে এসব সুযোগ তিনি আর পাচ্ছেন না। বিষয়টি জেল কোড অনুযায়ী বিবেচনার জন্য ট্রাইব্যুনালকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে ট্রাইব্যুনাল আদেশ দেবেন বলেও তিনি জানান।

মূলত কারাগারের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জেল কোড অনুসারে কারা কর্তৃপক্ষ প্রিজন্স অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে।

দ্য প্রিজন্স অ্যাক্ট, ১৮৯৪ অনুযায়ী আইনজীবী, আত্মীয়স্বজন ও অনুমোদিত অন্যান্য ব্যক্তির সঙ্গে বন্দিদের সাক্ষাৎ ও যোগাযোগের বিধান রয়েছে। আইনে বলা হয়েছে—
(১) বন্দিরা কারা কর্তৃপক্ষের অনুমোদন ও তাদের নির্ধারিত তারিখ ও সময়ে নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের সহিত সাক্ষাৎ করিতে পারিবেন, যথা:
(ক) আইনজীবী;
(খ) পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব বা অনুমোদিত অন্যান্য ব্যক্তি;
(গ) বিদেশি বন্দির ক্ষেত্রে, সরকারের অনুমোদনসাপেক্ষে সংশ্লিষ্ট দূতাবাস বা হাইকমিশন মনোনীত প্রতিনিধি;
(ঘ) তিনি যে কর্মক্ষেত্র বা ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত বা সংশ্লিষ্ট ছিলেন, প্রয়োজনে উক্ত কর্মক্ষেত্র বা ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মচারী বা সহকর্মী ইত্যাদি।

(২) উপধারা (১)-এ উল্লিখিত সাক্ষাতের জন্য নির্ধারিত তারিখ ও সময় কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে কারা কর্তৃপক্ষ বাতিল, স্থগিত বা পরিবর্তন করিতে পারিবে।

(৩) বন্দি কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তার পরিপন্থি নয় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়—এমন বিষয় বিবেচনায় রেখে কারা কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, উপধারা (১)-এ বর্ণিত ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করিতে পারিবে।

কারাগারে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কারাবিধি অনুযায়ী অপরাধের গুরুত্ব অনুসারে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে রয়েছে সাধারণ সুযোগ-সুবিধা হ্রাস (যেমন—ডিভিশন বাতিল বা কমানো), একাকী কারাবাস, অতিরিক্ত কাজ করানো কিংবা খাদ্য ও পোশাকের মানে পরিবর্তন। এসব ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো বন্দিদের নিয়মানুবর্তিতা নিশ্চিত করা এবং কারাগারের নিরাপত্তা বজায় রাখা, যা জেল কোড ও বাংলাদেশ কারা ও সংশোধন পরিসেবা আইন, ২০২৩ (খসড়া) দ্বারা নিয়ন্ত্রিত।