ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সময়সূচি আবারও পিছিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে বিলম্ব এবং তার শারীরিক পরিস্থিতির কারণে সাবেক এই প্রধানমন্ত্রীর লন্ডনযাত্রা তৃতীয়বারের মতো স্থগিত হলো।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন কোনো তারিখ জানাতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর যেকোনো দিনই তাকে নেওয়া হবে।”

বিএনপির একজন চিকিৎসক জানান, গত কয়েক দিন ধরে ম্যাডামের শারীরিক অবস্থা একই রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ফ্লাই করার উপযোগিতা নিয়েও ভাবতে হচ্ছে।

বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য কাতারের সহযোগিতায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, সেটি ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সময় পরিবর্তন করে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, ১০ ডিসেম্বর ঢাকায় থেকে এটি যাত্রা করবে।

গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সকালে লন্ডন নেওয়ার পরিকল্পনা ছিল। তবে বিমানে কারিগরি সমস্যার কারণে শেষ মুহূর্তে যাত্রার প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

এরপর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সব ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এরপর শারীরিক অবস্থা অনুকূল থাকলে রোববার খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেন, বিমানের উড্ডয়ন সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর থেকেই খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রাখে। তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দেশের চিকিৎসকদের পাশাপাশি বিদেশের চিকিৎসকরাও পরামর্শ দিতে যুক্ত হন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি ও চোখের জটিলতা ছাড়াও ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা সমস্যায় ভুগছেন।