সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপগামী একটি যাত্রীবাহী স্পিডবোট উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলাচর এলাকার নিকটে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।
নিহতরা হলেন সেন্টমার্টিনের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার বাসিন্দা মাহফুজ রহমানের স্ত্রী মরিয়ম বেগম ও তাদের চার বছর বয়সী কন্যা মায়মা।
আব্দুর রশিদ বলেন, সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া স্পিডবোটটি ঘোলাচর এলাকার কাছাকাছি হঠাৎ উল্টে যায়। এতে স্পিডবোটের আট যাত্রী সাগরে পড়ে যান। পরে সবাইকে উদ্ধার করা হলেও গুরুতর অবস্থায় থাকা মরিয়ম বেগম ও তার মেয়ে মায়মাকে টেকনাফ হাসপাতালে নেওয়ার পর দু’জনই মারা যান। অন্যদের মধ্যে দু’জন এখনও অসুস্থ, বাকিরা সুস্থ আছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, শাহপরীর দ্বীপের ঘোলাচর উপকূলে স্পিডবোট ডুবির ঘটনায় মা–মেয়ের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
-
৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার
-
মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে
-
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
-
সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া?
-
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন?