ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

এবার নির্বাচনে রঙিন ব্যালট দেখবে ভোটার

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

এবার নির্বাচনে রঙিন ব্যালট দেখবে ভোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের লক্ষ্যে একটি অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে, যেখানে সিদ্ধান্ত হয়েছে—সংসদের ভোটের ব্যালট হবে সাদাকালো এবং গণভোটের ব্যালট ছাপা হবে রঙিন কাগজে।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত এই অধ্যাদেশে পোস্টাল ব্যালটের মাধ্যমেও গণভোট দেওয়ার সুযোগ যুক্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন পাওয়ার পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আইন উপদেষ্টা বলেন, “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার)–সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে জনগণের মতামত নেওয়ার জন্য গণভোট কীভাবে হবে তা নির্ধারণ করে এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। মন্ত্রিপরিষদের বৈঠকে আজ এটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। আজই বা আগামীকাল গেজেট নোটিফিকেশন হয়ে যাবে।”

ব্রিফিংয়ে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটে একটি মাত্র প্রশ্ন থাকবে—
“আপনি জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ–২০২৫ এবং জুলাই সনদে উল্লিখিত সংবিধান সংস্কার–সংক্রান্ত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন কি?”

ব্যালটে দুটি বক্স থাকবে—‘হ্যাঁ’ ও ‘না’। সম্মতি দিলে ‘হ্যাঁ’ এবং অসম্মতি জানাতে ‘না’ ভোট দিতে হবে।

গণভোটের প্রস্তাবসমূহ

ক. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত পদ্ধতি অনুযায়ী গঠিত হবে।

খ. আগামী জাতীয় সংসদ হবে দুকক্ষ বিশিষ্ট। দলের প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন লাগবে।

গ. সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা—জুলাই জাতীয় সনদে যেসব ৩০টি বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে।

ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করতে হবে।

আইন উপদেষ্টা জানান, এই ৩০টি প্রস্তাব গণভোট অধ্যাদেশের সংযুক্তিতে যুক্ত করা হবে।

উপদেষ্টা পরিষদের আরও সিদ্ধান্ত

  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত কেন্দ্রগুলোতেই গণভোট অনুষ্ঠিত হবে।

  • সংসদ নির্বাচনের ভোটার তালিকাই গণভোটের ভোটার তালিকা হিসেবে কার্যকর হবে।

  • সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময়ই গণভোট অনুষ্ঠিত হবে।

  • গণভোটের ব্যালট সংসদ নির্বাচনের ব্যালট থেকে আলাদা থাকবে।

  • সংসদ নির্বাচনে যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিজাইডিং বা পোলিং অফিসার থাকবেন, তাঁরাই গণভোটেও একই দায়িত্ব পালন করবেন।

  • কোনো কেন্দ্রে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হলে প্রিজাইডিং অফিসার ভোট স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন যদি মনে করে কেন্দ্রগুলো বাদ দিলে ফল নির্ধারণ সম্ভব নয়, তখন কেবলমাত্র সেসব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হবে।

  • গণভোটে পোস্টাল ব্যালটের সুযোগ রাখা হয়েছে।

ব্রিফিংয়ে ইসি সচিব আখতার হোসেন জানান, ৫ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত হবে। ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্টাম্প্যাডসহ প্রয়োজনীয় সব উপকরণ মজুত রয়েছে।

তিনি বলেন, দুই ধরনের ব্যালট ব্যবহৃত হবে—জাতীয় সংসদ নির্বাচনে সাদা কাগজে কালো প্রিন্ট, আর গণভোটের ক্ষেত্রে ব্যবহৃত হবে রঙিন ব্যালট পেপার। প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে গণভোটে অংশ নিতে পারবেন।