ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

দু্ই তিনে তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

দু্ই তিনে তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

সাড়ে সাত ঘণ্টার মধ্যে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। এ নিয়ে দেশে গত সাড়ে ৩১ ঘণ্টায় তিনবার ভূমিকম্প হয়েছে।  এর মধ্যে আজ শনিবার সকাল ও সন্ধ্যায় দুবার ভূকম্পন অনুভূত হয়। এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ আশপাশের এলাকা।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় হালকা ঝাঁকুনি অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য এক ঘণ্টা পরও পায়নি ঢাকার ফায়ার সার্ভিস।

আগের দিন শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের পর শনিবার দিনের দ্বিতীয় এই ভূমিকম্প ছিল তুলনামূলকভাবে হালকা। প্রথমে রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৭ বলা হলেও পরে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, প্রকৃত মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা, যা কেন্দ্র থেকে ৬ কিলোমিটার পূর্বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর।

এদিন সকাল ১০টা ৩৬ মিনিটেও আরেকটি ভূমিকম্প হয়, যা ছিল মৃদু। রিখটার স্কেলে সেটি ছিল ৩ দশমিক ৩ মাত্রার। সেটিতেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রথমে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাল বলা হলেও পরে নরসিংদীর পলাশ হিসেবে নিশ্চিত করা হয়।

অন্যদিকে শনিবার সন্ধ্যার ভূমিকম্প নিয়ে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। তবে ইউএসজিএস উৎপত্তিস্থল হিসেবে নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমাঞ্চলকে চিহ্নিত করেছে। কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, তাদের গণনায় ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭, আর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে আট কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে।

রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চল কাঁপিয়ে যাওয়া এই ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, “এখনো কোথাও থেকে কোনো ফোন পাইনি।”

এর আগের দিনই শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ।

সেই ভূমিকম্পে তিন জেলায় অন্তত ১০ জন নিহত এবং ছয় শতাধিক আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে।

রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে; কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। স্থায়িত্ব ছিল ২৬ সেকেন্ড।

শুক্রবারের তীব্র ঝাঁকুনির পরই তাৎক্ষণিক প্রস্তুতির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী মন্তব্য করেন, “আজকের ভূমিকম্পটা বলা যেতে পারে ‘ফোরশক’। বড় ভূমিকম্পের আগে ছোট ছোট যে ভূমিকম্প হয়, এটা সেগুলোরই একটি।”

বিশ্লেষকরা মনে করিয়ে দিয়েছেন, এ অঞ্চলে বড় ভূমিকম্পের আশঙ্কা বহুদিনের। তাদের মতে, ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্প হলে ২ থেকে ৩ লাখ মানুষের প্রাণহানির সম্ভাবনা রয়েছে। অবরুদ্ধ হতে পারে ৫ থেকে ৭ লাখ মানুষ, আর ভেঙে পড়তে পারে ঢাকার প্রায় ৩৫ শতাংশ ভবন।

বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের বিপর্যয় এড়ানো না গেলেও ক্ষয়ক্ষতি কমানোর ব্যবস্থা নেওয়া সম্ভব।

তাদের সুপারিশ—

  • ভবনের কাঠামোগত মান যাচাই করা

  • ঝুঁকিপূর্ণ ভবনগুলো শনাক্ত করা

  • জনসাধারণকে নিয়মিত সতর্ক করা

  • মহড়া আয়োজন বাড়ানো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার শুক্রবার বলেন, “বাংলাদেশ কম ভূমিকম্পপ্রবণ দেশ হলেও ঝুঁকির দিক দিয়ে অনেক উপরে। ইন্ডিয়ান–বার্মা প্লেটের সংযোগস্থলে যে বিপুল শক্তি জমা হয়েছে, তা মুক্তি পেলে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে।

“এটা আগামীকালও হতে পারে, আবার ৫০ বছর পরেও হতে পারে। কখন হবে বলা যায় না; তবে হলে তা হবে ভয়াবহ। ‘সাবডাকশন জোনের’ ভূমিকম্প সাধারণত খুব বিধ্বংসী হয়।”