ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

বিয়ানীবাজারের জনপ্রিয় শিক্ষক আব্দুর রবের ইন্তেকাল

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

বিয়ানীবাজারের জনপ্রিয় শিক্ষক আব্দুর রবের ইন্তেকাল
কর্মজীবনের দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতার সঙ্গে কাটিয়ে চিরবিদায় নিয়েছেন বিয়ানীবাজারের জনপ্রিয় শিক্ষক মোহাম্মদ আব্দুর রব। শিক্ষকতা জীবনে তিনি একজন আদর্শনিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আব্দুর রব শিক্ষকতার পাশাপাশি সামাজিক ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক কমিটির সেক্রেটারি ও গভর্নিং বডির সদস্য ছিলেন। বাংলাদেশ শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুতে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। জলঢুপ পাটুলী নিবাসী শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকার সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন। প্রয়াতের জানাজার নামাজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মোহাম্মদ আব্দুর রবের জন্ম ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার কালাইউরা গ্রামে। ১৯৭০ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। আঠারো বছর চাকুরির মেয়াদ শেষে ১৯৮৮ সালে অবসর গ্রহণ করেন। এরপর ১৯৮৯ সালে বড়লেখা থানার নব প্রতিষ্ঠিত হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসাবে যোগ দেন। ১৯৯৪ সালে জলঢুপ উচ্চ বিদ্যালয়ে যোগ দেন। ১৯৯৯ সালে পঞ্চখন্ড হরগোবিন্দ হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। ২০০৭ থেকে  ২০০৯ সাল পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।  মাঝ খানে ২০১০ সাল থেকে মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০১২ সাল থেকে পিএইচজি হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে ২০১৩ সাল বয়স ষাট বছর বয়সে অবসর গ্রহণ করেন। এর পর ২০১৪ সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে তাঁকে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক টি আলী স্যারের নামে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের ‘টিআলী স্যার ফাউন্ডেশন’ প্রদত্ত সম্মাননা পদকে ভুষিত করা হয়েছে। আব্দুর রব পারিবারিক জীবনে এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।