ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বিএনপি কেন বুলেটপ্রুফ গাড়ি কিনছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইছে

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৫:২১ পিএম

বিএনপি কেন বুলেটপ্রুফ গাড়ি কিনছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় নিরাপত্তা নিশ্চিত করতে এ অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মাসের শুরুতে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয়। এর আগে গত জুনে আরেকটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পায় দলটি।

কোন দেশ থেকে এবং কোন মডেলের গাড়ি কেনা হবে, তা এখনো নির্ধারিত হয়নি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বিএনপির একটি সূত্র।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, ‘নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে মানুষের সঙ্গে দেখা করবেন, জনসংযোগ করবেন। একদিকে নিরাপত্তা, অন্যদিকে জনসম্পৃক্ততা—এই সময়ে তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি। সে কারণেই বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।’

বুলেটপ্রুফ গাড়ির পর এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও আবেদন করেছে বিএনপি। মন্ত্রণালয় সূত্র জানায়, একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে, যা বর্তমানে বিবেচনাধীন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বুলেটপ্রুফ গাড়ি আমদানি করা যায় না। মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, সাধারণত এ অনুমতি দেওয়া হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিদেশি দূতাবাস, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের। রাজনৈতিক দলের জন্য এ ধরনের অনুমতি অতীতে খুব কমই দেওয়া হয়েছে।

রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন) নেতারা জানিয়েছেন, বাংলাদেশে আগে জাপান ও কানাডা থেকে বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছে। উদাহরণ হিসেবে তাঁরা জানান, শেখ হাসিনার ব্যবহারের জন্য গাড়ি প্রথমে জাপান থেকে আনা হয়, পরে সেটি কানাডায় পরিবর্তন (কনভার্সন) করা হয়।

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি তিনি জানিয়েছেন, দ্রুত দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। বিএনপির নেতাদের কেউ কেউ অতীতে তাঁর দেশে না ফেরার পেছনে নিরাপত্তা শঙ্কার কথাও উল্লেখ করেছেন।

বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজনীয়তা নিয়ে পুলিশের বিশেষ শাখা (এসবি) এক প্রতিবেদনে বলেছে, আসন্ন নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে প্রচারণায় অংশ নেবেন। জনসভা ও সফরের সময় প্রতিপক্ষ রাজনৈতিক দল বা তাদের নিয়োজিত সন্ত্রাসীদের হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, অভ্যন্তরীণ কোন্দল ও প্রতিদ্বন্দ্বী দলের শত্রুভাবাপন্ন মনোভাবের কারণে খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যরা আক্রমণের শিকার হতে পারেন। তাই তাঁদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি কেনায় এসবির কোনো আপত্তি নেই।

পুলিশ প্রটোকলের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা দলও রয়েছে—চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) নামে পরিচিত এই দলটি। খালেদা জিয়া কোথাও গেলে সিএসএফের সদস্যদের বিশেষ পোশাকে তাঁর নিরাপত্তায় দেখা যায়।