ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

স্ত্রীকে ফোন দিয়ে আর্তনাদ—আগুন, বাঁচাও; তারপর খোঁজ নেই নাজমুলের

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম

স্ত্রীকে ফোন দিয়ে আর্তনাদ—আগুন, বাঁচাও; তারপর খোঁজ নেই নাজমুলের

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে যাওয়া পোশাক কারখানার মেশিন অপারেটর নাজমুল ইসলাম প্রতিদিনের মতো মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালেও নিয়মিত কাজে যোগ দিয়েছিলেন।

সেদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শিয়ালবাড়ির একটি কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জনের মৃত্যু হয় এবং অনেকে নিখোঁজ হন। তাদের মধ্যেই আছেন নাজমুল ইসলাম।

আগুন লাগার পরপরই স্ত্রীকে ফোন দিয়েছিলেন নাজমুল। ফোনের অপর প্রান্ত থেকে শুধু বলেছিলেন, “আগুন আগুন, বাঁচাও।” তারপর লাইন কেটে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ নাজমুল ইসলামের স্ত্রী বলেন, “আমার সাথে কথা হওয়ার পর থেকে স্বামীর সঙ্গে আর যোগাযোগ করতে পারছি না। ঢাকা মেডিকেল, ইবনে সিনা, ইসলামি মেডিকেল—সব জায়গায় খোঁজ করেছি। কোথাও পাইনি। গার্মেন্টসের মালিককে কল দিয়েছিলাম, উনি বললেন কেউ মারা যায়নি, সবাই নিরাপদে আছে। কিন্তু আমি তো আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না।”

কান্না জড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “যখন আগুন লাগে, তখন ফোন দিয়ে বলেছিল বাঁচাও। ওইটাই ছিল তার শেষ কথা। তারপর আর কোনো যোগাযোগ নাই।”

এদিকে, আগুনে বহুজনের খোঁজ না মেলায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শিয়ালবাড়ি এলাকা ও আশপাশের সড়ক। কেউ হাসপাতালে ছুটছেন, কেউ ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে ধরনা দিচ্ছেন।

মো. শফিকুল ইসলাম হাতে ভাগ্নি মাহিরা (১৪)-র ছবি নিয়ে ছুটে বেড়াচ্ছেন পুড়ে যাওয়া ভবনের সামনে। চোখে-মুখে আতঙ্ক ও কান্না। তিনি বলেন, “আমার ভাগ্নি মাহিরা গার্মেন্টসের তৃতীয় তলায় কাজ করতো। আগুন লাগার পর থেকে খুঁজছি। কোনো হাসপাতালেও পাইনি। ফায়ার সার্ভিসের লোকেরা শুধু ধৈর্য ধরতে বলছে।”

নিখোঁজ নারগিস আক্তারের বড় বোন লাইজু বেগম জানান, “আমার বোন সকাল পৌনে আটটায় কাজে গিয়েছিল। সকাল ১১টার দিকে আগুন লাগার খবর পাই। তার এক সহকর্মী জানায়, আগুন লাগার পর কেউ ভেতর থেকে বের হতে পারেনি। এরপর থেকে আর কোনো খোঁজ পাইনি।”

সরেজমিনে দেখা যায়, শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কের দক্ষিণ পাশে শাহ আলম কেমিক্যালের দুইতলা গুদামটি সম্পূর্ণ পুড়ে গেছে। উপরে ছিল টিনের ছাউনি। আগুনের সূত্রপাত হয় এই গুদাম থেকেই। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের চারতলা পোশাক কারখানায়। দুই ভবনের মাঝের সরু রাস্তা ফায়ার সার্ভিসের কাজকে ব্যাহত করে।

ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করে; পরে আরও সাতটি ইউনিট যুক্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গার্মেন্টস ও পাশের কেমিক্যাল গুদামে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরাও আগুন নেভাতে সহায়তা করেন।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, “বিভিন্ন দাহ্য রাসায়নিক থাকার কারণে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দীর্ঘ সময় লেগেছে। মরদেহগুলো অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্ট ছাড়া শনাক্ত করা সম্ভব নয়—চেহারা দেখে বা অন্যভাবে চেনা যাচ্ছে না।”