ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এনসিপি কর্মীদের দুর্ব্যবহার, সংবাদ সম্মেলন বর্জন : ব্যবস্থা নেওয়ার ঘোষণা

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এনসিপি কর্মীদের দুর্ব্যবহার, সংবাদ সম্মেলন বর্জন : ব্যবস্থা নেওয়ার ঘোষণা

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কিছু নেতা-কর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে। তবে তখনো আখতার হোসেন ও তাসনিম জারা ঘটনাস্থলে পৌঁছাননি।

পরে এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। ৯ দিনের সফর শেষে আজ সকাল ৯টায় তিনি সফরসঙ্গীদের নিয়ে ঢাকায় ফেরেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সদস্য মোহাম্মদ নকিবুর রহমান এবং এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারা।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক প্রথম আলোকে বলেন, হুমায়ুন কবির ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আখতার হোসেন ও তাসনিম জারার জন্য ফুল নিয়ে অপেক্ষায় ছিলেন এনসিপির কয়েকজন নেতা-কর্মী। হুমায়ুন কবিরের বক্তব্য চলাকালে তারা ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান শুরু করেন। এতে সাংবাদিকদের কথা শোনায় অসুবিধা হচ্ছিল। এক সাংবাদিক উচ্চস্বরে স্লোগান না দিতে অনুরোধ করলে এনসিপির কয়েকজন কর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনার পর সাংবাদিকেরা ঘোষণা দেন যে, তাঁরা আর সংবাদ সম্মেলনে থাকবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সাংবাদিকেরা সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়ে চলে যাচ্ছেন। তখন এনসিপির কয়েকজন নেতা তাঁদের থেকে সরে না যাওয়ার অনুরোধ করেন। তবে ক্ষুব্ধ সাংবাদিকেরা এনসিপি কর্মীদের আচরণের সমালোচনা করে সাড়া দেননি।

ভিডিওতে এক এনসিপি নেতাকে সাংবাদিকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘কিছু মানুষের জন্য সবাইকে ভুল বুইঝেন না, প্লিজ।’

কিন্তু সাংবাদিকেরা তাতে রাজি হননি। জবাবে একজন বলেন, ‘এবার ফাঁকা করে দিছি, বহু জায়গা হইছে, আপনারা মিছিল করেন।’ এরপর সাংবাদিকেরা সংবাদ সম্মেলন বর্জন করে সেখান থেকে চলে যান।