ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বাংলাদেশের সাবেক মন্ত্রী নিয়ে তৈরি ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ জিতল অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

বাংলাদেশের সাবেক মন্ত্রী নিয়ে তৈরি ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ জিতল অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার
বাংলাদেশের সাবেক মন্ত্রীকে ঘিরে নির্মিত আল জাজিরার অনুসন্ধানী প্রামাণ্যচিত্র দ্য মিনিস্টার্স মিলিয়নস জিতেছে মর্যাদাপূর্ণ অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার। ইতালির মোডেনায় অনুষ্ঠিত ডিআইজি ফেস্টিভাল ২০২৫–এর জমকালো আসরে বিশ্বজুড়ে সেরা অনুসন্ধানী সাংবাদিকতা ও রিপোর্টিংকে সম্মান জানানো হয়। এবারের আসরের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের এক সাবেক মন্ত্রীর বিপুল অবৈধ সম্পদ নিয়ে করা তদন্তমূলক প্রতিবেদন। আল জাজিরার দ্য মিনিস্টার্স মিলিয়নস ইনভেস্টিগেটিভ মিডিয়াম ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেয়েছে। জুরির মন্তব্য : জুরির ভাষায়, প্রতিবেদনটি দেখিয়েছে— কীভাবে মাত্র ১২ হাজার টাকার বার্ষিক বেতনের একজন মন্ত্রী বিশ্বের পাঁচটি শহরে ৬০০টিরও বেশি বিলাসবহুল সম্পত্তি অবৈধভাবে কিনতে পেরেছেন। তারা আরও জানান, গোপন রিপোর্টিং কৌশল ব্যবহার করে মন্ত্রীর ১ কোটি ৪০ লাখ ডলার মূল্যের লন্ডনের বাড়ির ভেতরের দৃশ্য ধারণ করা হয়েছে, যা দুর্নীতির পুরো নেটওয়ার্ককে প্রকাশ করেছে। জুরি এই কাজকে “উচ্চাকাঙ্ক্ষী জবাবদিহিমূলক সাংবাদিকতার দৃষ্টান্ত” বলে আখ্যা দিয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্যালেরিও বাসান ও ফিলিপ ডি সালভো। বিশ্বজুড়ে জমা পড়া ৩০০টিরও বেশি প্রকল্প থেকে বিজয়ীদের বেছে নেওয়া হয়। ইনভেস্টিগেটিভ মিডিয়াম ক্যাটাগরি
  • বিজয়ী: দ্য মিনিস্টার্স মিলিয়নস
  • প্রযোজনা: আল জাজিরা (যুক্তরাজ্য)
  • দৈর্ঘ্য: ২৫ মিনিট
  • পরিচালনা: এ জে আই-ইউনিট
অন্যান্য প্রধান পুরস্কারপ্রাপ্তরা ক্যাটাগরি: লং ইনভেস্টিগেশন
  • বিজয়ী: সারভাইভিং সিরিয়া’স প্রিজন্স (বিবিসি)
  • জুরির মন্তব্য: সাক্ষ্য-প্রমাণনির্ভর এই কাজ জীবনরক্ষাকারী প্রমাণ সংগ্রহ করেছে। নির্যাতনকারীদের সরাসরি সাক্ষাৎকার নেওয়ার সাহসিকতাও বিশেষ প্রশংসা পেয়েছে।
ক্যাটাগরি: লং রিপোর্টাজ
  • বিজয়ী: হাইতি: দ্য আয়রন গ্রিপ অফ দ্য গ্যাংস (ফ্রান্স২৪)
  • জুরির মন্তব্য: বিশ্বের অন্যতম বিপজ্জনক জায়গায় সাংবাদিকদের উপস্থিতি ও পেশাদারিত্বের জন্য এই প্রতিবেদনকে সাংবাদিকতার স্থিতিস্থাপকতার প্রতিচ্ছবি বলা হয়েছে।
ক্যাটাগরি: রিপোর্টাজ মিডিয়াম
  • বিজয়ী: তিগ্রে: রেপ অ্যাজ এ ওয়েপন (স্বাধীন/আর্টে রিপোর্টাজ)
  • জুরির মন্তব্য: যুদ্ধাপরাধ হিসেবে ধর্ষণকে নথিবদ্ধ করার মতো জটিল কাজকে শক্তিশালী ও সংবেদনশীলভাবে উপস্থাপনের জন্য পুরস্কৃত।
ক্যাটাগরি: শর্ট
  • বিজয়ী: ইন্ডিয়াস অপিওয়েড কিংস (বিবিসি আফ্রিকা আই, বিবিসি নিউজ)
  • জুরির মন্তব্য: ভারতের একটি বৈধ ওষুধ কোম্পানি কীভাবে আফ্রিকার দরিদ্র অঞ্চলে আসক্তি সৃষ্টিকারী সিনথেটিক অপিওয়েড ছড়িয়ে দিচ্ছে, তা উন্মোচনের জন্য পুরস্কার।
ক্যাটাগরি: অডিও পডকাস্ট
  • বিজয়ী: বুরিড দ্য লাস্ট উইটনেস (স্মোক ট্রেইল প্রোডাকশন)
  • জুরির মন্তব্য: জটিল পরিবেশগত সংকটকে মানবিক গল্পে রূপ দেওয়ার দক্ষতা, অসাধারণ সাউন্ডট্র্যাক ও আখ্যানশৈলীর জন্য প্রশংসিত।
ডিআইজি স্পেশাল জুরি প্রাইজ ২০২৫
  • বিজয়ী: দ্য নাইট ওন্ট এন্ড (আল জাজিরা ইংরেজি)
  • জুরির মন্তব্য: গাজার তিন পরিবারের জীবনকেন্দ্রিক গভীর ও সংবেদনশীল তদন্তের জন্য পুরস্কৃত। জুরি গাজার সাংবাদিকদের সাহসকে সম্মান জানিয়েছে।
ডিআইজি ওয়াচডগ অ্যাওয়ার্ড এবারের ওয়াচডগ অ্যাওয়ার্ড উৎসর্গ করা হয়েছে গাজার ফিলিস্তিনি সাংবাদিকদের প্রতি। জুরির মতে, গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ইতিহাসের যেকোনো যুদ্ধের তুলনায় বেশি, যা সাংবাদিকতার জন্য এটিকে সবচেয়ে প্রাণঘাতী সময় হিসেবে চিহ্নিত করেছে। পুরস্কারটি প্রতীকীভাবে গ্রহণ করেন সাংবাদিক মোহাম্মদ আবেদ এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মধ্যপ্রাচ্য ডেস্ক প্রধান জোনাথন দাগের। ডিআইজি পিচমাতেও স্ক্যানি২০২৫
  • বিজয়ী প্রকল্প: এ নিউবর্ন
  • লেখক: জিওভানি কুলমোনে, মাতেও গারাবোগলিয়া
  • পুরস্কার: ১৫ হাজার ইউরো অর্থসহায়তা
  • জুরির মন্তব্য: মরক্কোর মৌলিক অধিকার লঙ্ঘন নিয়ে সাহসী অনুসন্ধানী উদ্যোগ, যা আন্তর্জাতিক প্রাসঙ্গিকতার কারণে নির্বাচিত।
সূত্র: দেশকাল নিউজ ডটকম, ২৯ সেপ্টেম্বর ২০২৫