ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

কখন নেমে যাই, দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি : তথ্য উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম

কখন নেমে যাই, দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি : তথ্য উপদেষ্টা মাহফুজ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, উপদেষ্টা পদ নিয়ে তিনি গত দুই মাস ধরে অনিশ্চয়তায় আছেন। তাঁর মতে, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপে সহযোগিতা করে যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন।

তথ্য উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে এখানে যারা কাজ করছেন, তাদের কাজ করার ক্ষেত্রে কীভাবে সহযোগিতা করা যায়। কীভাবে বাধা না দিয়ে আমাদের দায়িত্ব পালন করতে দেওয়া যায়।”

তিনি জানান, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছে। এ দাবির স্লোগান তিনি নিজের সরকারি বাসভবন থেকেও শুনেছেন।

সাংবাদিকতা সুরক্ষা আইন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “খসড়া থেকে বিল পাস হওয়া পর্যন্ত ১৮টি ধাপ রয়েছে। দুই মাস আগে আমি প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছি, কিন্তু সেটি এখনও দ্বিতীয় ধাপে আটকে আছে।”

তিনি আরও বলেন, “যেখানে অন্য উপদেষ্টারা গত বছরের আগস্টে দায়িত্ব নিয়েও কী করবেন বুঝে উঠতে পারেননি, সেখানে আমি এমন সময়ে দায়িত্ব নিয়েছি, যখন পরদিনই পদ ছাড়তে হবে কিনা—সে অনিশ্চয়তা তৈরি হয়েছে।” তবে তিনি আশা প্রকাশ করেন, সরকারের মেয়াদকালে সাংবাদিকতা সুরক্ষা আইন কার্যকর করা সম্ভব হবে।