ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঃ পুলিশ নিয়ে বিপাকে সরকার

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঃ পুলিশ নিয়ে বিপাকে সরকার

ভোরে কিংবা সন্ধ্যার পর মুখে মাস্ক, মাথায় হেলমেট পরে হঠাৎ করেই রাস্তায় নেমে আসেন কয়েকজন। সামনে থাকে ব্যানার, স্লোগানে ভরে ওঠে— “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।” দৌড়ের গতিতে ছুটতে থাকে মিছিল। এভাবেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত রাস্তায় নামছেন। রাজধানীতে তাদের এমন ঝটিকা মিছিল নিয়ে বিপাকে পড়েছে পুলিশ।

প্রথম দিকে এসব মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কম হলেও ধীরে ধীরে মিছিল বড় হচ্ছে। বদলাচ্ছে কৌশলও। একদল মিছিল করলে আরেকদল থাকে আটক হলে ছাড়িয়ে আনার জন্য। নিয়মিত এ ধরনের মিছিলের কারণে বিব্রতকর অবস্থায় পড়েছে অন্তর্বর্তী সরকারও।

পুলিশের পদক্ষেপ ও কর্মকর্তাদের প্রত্যাহার

ঝটিকা মিছিল ঠেকাতে না পারায় এরই মধ্যে ডিএমপির তেজগাঁও বিভাগের তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার হয়েছেন। পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল—১৯ সেপ্টেম্বর ঢাকাজুড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল হবে। সে অনুযায়ী ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর নির্দেশনায় সকাল থেকে একাধিক কমিশনার, ডিসি ও অতিরিক্ত কমিশনার মাঠে অবস্থান নেন।

তবে বিকেলে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম টহলে থাকার কথা থাকা গাড়ি থানার ভেতরে দেখতে পান। এতে সহকারী পুলিশ কমিশনার, অপারেশন্স পরিদর্শক ও এসআই-কে প্রত্যাহার করা হয়।

সব থানায় কড়া নির্দেশনা গেছে—নিষিদ্ধ দলের নেতাকর্মীরা যাতে একত্র হতে না পারে, একত্র হওয়ার আগেই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। না হলে থানার ওসি ও জোনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একের পর এক ঝটিকা মিছিল

ঢাকায় প্রতিদিনই একাধিক ঝটিকা মিছিল হচ্ছে। এসব মিছিলের ভিডিও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

  • ১৮ সেপ্টেম্বর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় মিছিল শেষে ১১ জন আটক।

  • ১৯ সেপ্টেম্বর কারওয়ান বাজারে সমবেত হওয়া অবস্থায় ছাত্রলীগ কর্মী আবির হোসেন আটক।

  • ১৬ সেপ্টেম্বর শ্যামলীতে মিছিলের পর সংঘাত, কয়েকজন আটক।

  • ৫ সেপ্টেম্বর ধানমন্ডি ও তেজগাঁওয়ে একযোগে মিছিল।

  • রাতেও মিছিল—১৬ সেপ্টেম্বর মতিঝিলের দিলকুশায়, পুলিশ পাঁচজন আটক করে।

  • ১৩ সেপ্টেম্বর বাংলামোটর ও গুলশানে মিছিলের সময় ১১ জন গ্রেফতার।

  • ৯ সেপ্টেম্বর মিরপুরে মিছিল শেষে ১৮ জন আটক।

ঢাকার বাইরেও বিভাগীয় শহরগুলোতে একইভাবে ঝটিকা মিছিল হচ্ছে।

বিদেশ থেকে অর্থ ও নির্দেশনা

গোয়েন্দা সূত্র জানায়, এসব মিছিল ঢাকায় হলেও অংশ নিচ্ছেন ঢাকার বাইরের নেতাকর্মীরা। যাতে স্থানীয়রা চিনতে না পারে এবং দ্রুত মিছিল শেষ করে সরে যেতে পারে। বিদেশে পালানো নেতাকর্মীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশনা দিচ্ছেন। আটক অনেকেই পুলিশের কাছে স্বীকার করেছেন, বিদেশ থেকে অর্থায়ন করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তাদের আতঙ্ক

ডিএমপি কমিশনার স্পষ্ট বার্তা দিয়েছেন—যে থানায় ঝটিকা মিছিল হবে, সেই থানার ওসি ও পরিদর্শককে জবাবদিহি করতে হবে, প্রয়োজনে প্রত্যাহার করা হবে। ইতিমধ্যে শেরেবাংলা নগর থানার দুই পরিদর্শক প্রত্যাহার করা হয়েছে।

কর্মকর্তাদের দাবি, হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য ৫-১০ জন মিলে মিছিল করলে পুলিশ যাওয়ার আগেই তারা সটকে পড়ে। পরে ছবি-ভিডিও দেখে গ্রেফতার করতে হচ্ছে।

সরকারের অবস্থান

৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়—ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হবে, নেপথ্যের হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন—পুলিশের কোনো নিষ্ক্রিয়তা ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেফতার, পুরস্কার ও পুলিশের মন্তব্য

ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “এ পর্যন্ত ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় গ্রেফতার করা হয়েছে পাঁচ শতাধিককে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”

আওয়ামী লীগ নেতাকর্মী ধরিয়ে দিলে পুলিশকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে—এমন গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশের ভালো কাজকে আইনগতভাবে পুরস্কৃত করার ব্যবস্থা রয়েছে। তবে নির্দিষ্টভাবে ঝটিকা মিছিল ঠেকাতে কোনো পুরস্কার ঘোষণা হয়নি।”

ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানান, সাম্প্রতিক মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। অংশগ্রহণকারীদের বেশিরভাগই ঢাকার বাইরের হলেও নেতৃত্ব দিচ্ছেন মহানগরের নেতারা। তিনি বলেন, “আমরা সজাগ আছি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।”