ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ডাকসু নির্বাচন : আওয়ামী লীগ-জামায়াত আঁতাতের অভিযোগ মির্জা আব্বাসের

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

ডাকসু নির্বাচন : আওয়ামী লীগ-জামায়াত আঁতাতের অভিযোগ মির্জা আব্বাসের
ডাকসু নির্বাচনে ‘তলে তলে আঁতাত’ করে আওয়ামী লীগের সকল ভোট জামায়াতে ইসলামী নিয়েছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াতকে ‘মোনাফেকের দল’ হিসেবে আখ্যায়িত করে তিনি দাবি করেন, দেশে ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। ডাকসু নির্বাচনের প্রসঙ্গ ধরে বিএনপি নেতা আব্বাস বলেন, “গতকাল ডাকসু নির্বাচন হয়েছে। নির্বাচনে বিএনপি হেরে গেছে, এটা বলতে পারেন আপনারা। আমি কিন্তু বলতে পারি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো। আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না, কারচুপি হয়েছে। আমি বলতে চাই, দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি, তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার আমাদের বলেন-‘ভাই খেয়াল রাইখেন, আওয়ামী লীগ যাতে আর কোনদিন আসতে না পারে। আওয়ামী লীগ ঠেকান সবসময়। যে আওয়ামী লীগ আসলে সবাইকে কচু কাটা করবে। এটা তাদের ডায়ালগ।’” মির্জা আব্বাস বলেন, “আমরা সেভাবেই করলাম। আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামায়াত নিয়ে নিয়েছে। বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যে দলের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের জানমাল নিরাপদ। ডাকসু নির্বাচন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কালকের নির্বাচনে কিন্তু দুইটা কাজই হয়েছে। ২০০৮ সালের মত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’, আবার ছাত্রলীগের ভোট। দেখেন, এরা কত বড় মোনাফেকের দল। এদের কারণে ২০০৮ সালের নির্বাচন হয়েছিল।” ২০০৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে যেতে চাননি দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, “জোর করে মুজাহিদ সাহেব আমাদের দেশনেত্রীকে নির্বাচনে নিয়ে গেল। তার ফল কি হল? জামায়াতে ইসলামীর চার থেকে পাঁচজন লোকের ফাঁসি হয়ে গেল। আর আমাদের থেকে চলে গেল সালাউদ্দিন কাদের চৌধুরী। বহুদিন জেল খেটেছি। জেল খাটার এক পর্যায়ে- আমার সাথে নিজামী ও মুজাহিদ সাহেব, ডা. আব্দুল্লাহ তাহের এরা সকলেই কিন্তু আমার সঙ্গে ছিল, একই জেলে। একদিন নিজামী সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি নির্বাচনে কেন গেলেন বলেন তো? নিজে তো গেলেন, আমাদেরও নিয়ে গেলেন। মারলেন তো আমাদেরও। উনি বললেন, আমি ভাই এ ব্যাপারে কিছু বলব না। পাশে ছিল মুজাহিদ সাহেব। উনি বললেন, আপনি বুঝবেন না কেন গেছি।” তিনি বলেন, “আজকে দুর্ভাগ্য এই, ওই নির্বাচন কিন্তু উনাদের ফাঁসির দিকে নিয়ে গেল। তারপরও দেখেন, আওয়ামী লীগের সাথে তাদের প্রেম কিন্তু ছোটে না। এখনো আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ‘ইন্সট্রাকশন’ দিয়েছে জামায়াতকে ভোট দিতে হবে। অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামায়াতে ইসলামের। আওয়ামী লীগ বাইরে থেকে বসে বলবে, এই যে মৌলবাদীরা এসে গেছে। সুতরাং এই দেশটাকে দখল করতে হবে। এরকম চিন্তাভাবনা আওয়ামী লীগের ভিতরে আছে। কিন্তু কিছুই বুঝতে পারছে না, দেশটা কোন দিকে যাচ্ছে।” ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও নির্বাচিতদের স্বাগত জানিয়ে আব্বাস বলেন, “ডাকসু নির্বাচনে যাই হোক, যেভাবেই হোক, ওরা ইলেকশনে পাস করেছে। আমি এই কমিটিকে স্বাগত জানাতে চাই। আশা করব, এই কমিটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করবে। এবং তাদের সিনিয়র নেতারা দেশটাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে, সেখান থেকে তাদের যেন রক্ষা করে।” উল্লেখ্য, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ হয়, যার ফল ঘোষণা করা হয় বুধবার সকালে। ডাকসু নির্বাচনে প্রথম বারের মতো অংশ নিয়ে ভিপি, জিএস ও এজিএসসহ ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। পদেও জয়লাভ করে শিবির। অপরদিকে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নব্বইয়ের ডাকসু নির্বাচনে পূর্ণ প্যানেলে জিতলেও এবার কোনো পদে জয় পায়নি।