ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

এবার সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

এবার সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল

কার্যক্রমে নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিন পর আবার রাজধানীতে মিছিল করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল করার সময় একজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। মিছিলটি শুরু হয় বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে এবং শেষ হয় খামারবাড়ি এলাকায়।

আওয়ামী লীগের মিছিল সম্পর্কে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, “দুপুর পৌনে ২টার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মিছিল শুরু করে খামারবাড়ির দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে পুলিশ মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করেছে।”

বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ ফয়সাল বলেন, “হাজারখানেক লোক মেট্রোরেলের মোড় থেকে মিছিল শুরু করে খামারবাড়ির দিকে যায়। এ সময় ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’, ‘জয়বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’—এমন স্লোগান শোনা যায়।”

মিছিলে অংশ নেওয়া মাদারীপুরের এক আওয়ামী লীগ নেতা বলেন, “এখানে শুধু দলীয় নেতাকর্মী নন, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষও অংশ নিয়েছেন। দিন দিন এই মিছিল বড় হবে। এই অবৈধ সরকারের অধীনে কেউ ভালো নেই। অপেক্ষা করুন, অচিরেই সারা দেশের মানুষ রাস্তায় নামবে।”

এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’-এর ব্যানারে দলের নেতাকর্মীরা মিছিল করেন।

তারও আগে ৩১ আগস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডের রাফা প্লাজা সংলগ্ন সড়ক থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনে পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।

এছাড়া এক সপ্তাহেরও কম সময় আগে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। তিন দিন পর, ৮ আগস্ট, গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

এরপর থেকেই একে একে গ্রেপ্তার হন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, শীর্ষ নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। জোটসঙ্গী অন্য কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়। বর্তমানে দলের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা রয়েছেন আত্মগোপনে, ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তাদের দেখা যায় না।

অন্তর্বর্তী সরকার আন্দোলন দমনে শত শত মানুষ হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিচারের প্রক্রিয়া শুরু করেছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

তবে মাঝেমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীরা ঝটিকা মিছিল করেন। এসব মিছিল থেকে মাঝে মাঝে ধরপাকড়ও চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।