ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

জিএম কাদের ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

জিএম কাদের ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধ করার দাবিতে রাজনৈতিক অঙ্গন সরব থাকার সময়ে দলটির নেতৃত্বের জন্য এলো আরেক দুঃসংবাদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের এবং তাঁর স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকার ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি জানান, দুদকের উপপরিচালক রেজাউল করিম গত রোববার জিএম কাদের ও তাঁর স্ত্রীর বিদেশ গমন ঠেকাতে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, রংপুর-৩ আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। জিএম কাদের ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। দুদকের আশঙ্কা, তাঁরা সম্পদ হস্তান্তর করে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, ফলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই তাঁদের বিদেশযাত্রা বন্ধ রাখা প্রয়োজন।

আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টি জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর বিপাকে পড়ে। রাজনৈতিক পালাবদলের পর থেকে জিএম কাদেরকে জনসম্মুখে খুব একটা দেখা যায়নি।

১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জিএম কাদের। তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ছিলেন এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি দলের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ‘কলঙ্ক’ থেকে দলকে মুক্ত করার লক্ষ্যে জিএম কাদেরকে নেতৃত্ব থেকে সরানোর উদ্যোগ নেয়।

গত ৯ আগস্ট জিএম কাদেরপন্থিদের বাদ দিয়ে রওশন এরশাদ সমর্থিত নেতাদের সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ ও মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বাধীন আরেক অংশ ঐক্য গড়ে তোলে। পরবর্তীতে অনুষ্ঠিত সম্মেলনে নতুন কমিটিও ঘোষণা করা হয়।

সে সম্মেলনে আগের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নির্বাচিত করা হয়। কাজী ফিরোজ রশিদ হন সিনিয়র কো-চেয়ারম্যান এবং মো. মুজিবুল হক চুন্নুকে করা হয় নির্বাহী চেয়ারম্যান।

অন্যদিকে, জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪৫ থেকে নির্বাচিত সাংসদ ছিলেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থী হয়ে তিনি পরাজিত হন। সেই নির্বাচনে আওয়ামী লীগ ২৬টি আসন ছেড়ে দিয়েছিল, এর মধ্যে ছিল এই আসনটিও।