ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ডাকসু ভিপি প্রার্থী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ০৫:৪৭ পিএম

ডাকসু ভিপি প্রার্থী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ডাকসু ভিপি প্রার্থী গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে তার রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেছেন যে মামলাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ের করেছে।

ওসি জানান, ২৬ আগস্ট রাতে রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনার পর হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পুলিশ জালালকে হেফাজতে নেয়। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলার ভিত্তিতে হাজী মুহাম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী ও ডাকসু ভিপি প্রার্থী জালালকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল আহমদ।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জালাল আহমদকে পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান বাগবিতণ্ডার জেরেই জালাল আহমদ রবিউলকে ছুরি দিয়ে আঘাত করেন। বর্তমানে আহত রবিউল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের বেডে শুয়ে রবিউল হক বলেন,
“রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে শব্দ করতে থাকে। এতে আমার ঘুম ভেঙে যায়। আমি বলি, সকালে লাইব্রেরিতে যেতে হবে, তাই শব্দ করলে সমস্যা হচ্ছে। তখন সে আমাকে বহিরাগত ও অবৈধ বলে গালমন্দ করে। আমি প্রতিবাদ করলে হঠাৎ আঘাত করে বসে। পরে কোনোভাবে আত্মরক্ষা করি।”

রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জানান,
“এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থাও নেওয়া হবে। রাতেই শাহবাগ থানাকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন,
“আসন্ন ডাকসু নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না। জালাল আহমদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। আগের প্রশাসন কী ব্যবস্থা নিয়েছিল তা এখনই বলতে পারছি না। তবে আজকের ঘটনার পর সব দিক খতিয়ে দেখা হবে।”

এ ঘটনার পর অনেক শিক্ষার্থী হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন। এ প্রসঙ্গে প্রক্টর বলেন,
“আমি নিজেও দেখেছি, শিক্ষার্থীরা বিশেষ করে প্রভোস্টের পদত্যাগের দাবি জানাচ্ছে। তবে তারা যদি বুধবার উপাচার্যের সঙ্গে বৈঠকে বসে নিয়মতান্ত্রিকভাবে দাবি তোলে, তাহলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”