ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

মসজিদে চুরির চেষ্টায় ধরা যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম

মসজিদে চুরির চেষ্টায় ধরা যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে ধরা পড়েন রানা মিয়া (৩৫) নামের এক যুবক। স্থানীয়দের পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার (২৫ আগস্ট) ভোরে মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত রানা মিয়া সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের আমছর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ওই মসজিদে আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছিল। এতে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ জমে ছিল। সোমবার ভোরে আবারও চুরি করতে এলে তাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে মসজিদ কমিটির সেক্রেটারি সাইফুল ইসলাম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন ডাকেন। উত্তেজিত জনতা তখন রানা মিয়াকে গণপিটুনি দেন, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, “ভোরে মসজিদের তালা ভাঙার শব্দে স্থানীয় কয়েকজন বিষয়টি বুঝতে পারেন। তাদের ডাক-চিৎকারে আরও লোকজন জড়ো হয়ে রানা মিয়াকে ধরে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

তিনি আরও জানান, রানা মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে তারাকান্দা থানায় একটি, ময়মনসিংহ কোতোয়ালি থানায় তিনটি ও গাজীপুরের জয়দেবপুর থানায় একটি মামলা রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।