ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ: ইমাম-মুয়াজ্জিনকেও কারাগারে

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ: ইমাম-মুয়াজ্জিনকেও কারাগারে
নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার অভিযোগে এক ইমাম, এক মুয়াজ্জিন এবং যুবলীগের দুই কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার (১৬ আগস্ট) বিকেলে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় চারজনকে নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া। কারাগারে যাওয়া চারজন হলেন—
  • দক্ষিণ রামেশ্বরপুর গ্রামের সাব্বির আহমেদের ছেলে মেহেদী হাসান সুমন (৪০)
  • একই গ্রামের ক্বারী ওবায়দুল হকের ছেলে আবদুল করিম (৫২)
  • সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ইমাম উদ্দিন (৩২)
  • মুয়াজ্জিন নজরুল ইসলাম (২০)
ওসি শাহীন মিয়া জানান, শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে দক্ষিণ রামেশ্বরপুর গ্রামে ‘মরহুম স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের’ ব্যানারে বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে নিষিদ্ধ থাকা যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনও অংশ নেন। পরে ওই মিলাদ ও দোয়া মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর রাত ৯টার দিকে পুলিশ চারজনকে আটক করে। শনিবার বেলা ৩টার দিকে কবিরহাট থানার এসআই আনিস আল মাহমুদ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় ওই চারজন ছাড়াও আরও ২৯ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৪৫ জনকেও আসামি করা হয়েছে।