ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ধানমন্ডি ৩২–এ আটক ব্যক্তিদের কারও আ.লীগের সংশ্লিষ্টতা মেলেনি

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ০৮:৩৭ পিএম

ধানমন্ডি ৩২–এ আটক ব্যক্তিদের কারও আ.লীগের সংশ্লিষ্টতা মেলেনি

১৫ আগস্টকে সামনে রেখে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক ছয়জনের মধ্যে কারও সঙ্গেই আওয়ামী লীগের সম্পৃক্ততা পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, যাচাই–বাছাই শেষে তাদের মুক্তি দেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এসময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের নানা ইউনিটের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। বিকেল থেকে ৩২ নম্বর সড়কের দুই পাশে ব্যারিকেড বসানো হয়। ব্যারিকেডের ভেতরে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকলেও পুলিশের পাশাপাশি ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। এসময় আওয়ামী লীগের কর্মী সন্দেহে বহু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়, পাশাপাশি কয়েকজনকে ধাওয়া ও মারধরও করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির নেতাকর্মীরা ছাত্রশিবিরের এক সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। রাত সাড়ে ৯টার দিকে আরও দুজনকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্দেহে আটক করা হয়। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে আরও একজনকে আটক করা হয়। শুক্রবার সকালেও দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককালে জনতার ‘মব’ তৈরি হয়ে তাদের মারধরের ঘটনাও ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, “আটককৃত কারওই আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। যাচাই–বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।”

অপরদিকে, বিকেলে ঘটনাস্থল থেকে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক জানান, “৩২ নম্বরে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্বাভাবিক ডিউটির পাশাপাশি অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। তবে নতুন করে কোনও বিশেষ নিরাপত্তা হুমকি তৈরি হয়নি।”

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ভবনের একটি ভগ্নাংশের ঝুঁকির কারণে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হয়েছে। “মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি,” যোগ করেন তিনি।

১৫ আগস্টকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দাবি, এ পর্যন্ত আটক হওয়া কেউই আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী নন, যাচাই–বাছাই শেষে তাদের মুক্তি দেওয়া হচ্ছে।