ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

উপদেষ্টাদের অর্ধেকই যেন ইন্টার্নশিপ করতে আসছেন: সিপিডি নির্বাহী পরিচালক

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৮ পিএম

উপদেষ্টাদের অর্ধেকই যেন ইন্টার্নশিপ করতে আসছেন: সিপিডি নির্বাহী পরিচালক

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, “উপদেষ্টাদের অর্ধেকই ইন্টার্নশিপ করতে আসছেন বলে মনে হচ্ছে।”

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: বাংলাদেশের সামনে বিকল্পসমূহ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিদেশ থেকে উপদেষ্টা নিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে বিশেষজ্ঞ থাকলেও বিদেশ থেকে এনে অনেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে। আমাদের দেশে তো এত এক্সপার্ট আছেন। কিন্তু হাফ অব দ্য অ্যাডভাইজার্স, তাদের কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নেই। মনে হচ্ছে তারা যেন এখানে ইন্টার্নশিপ করতে আসছেন।”

ড. ফাহমিদা খাতুন আরও বলেন, “এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে কাজ করতে দেশের বাইরে থেকে একজন উপদেষ্টা আনা হয়েছে। সরকারে এমন কাউকে কেন লাগবে, যার শিকড়ই এই দেশে নেই, দেশের অর্থনীতির চ্যালেঞ্জগুলো নিয়ে যার কোনো অনুভব নেই।”

তিনি যোগ করেন, “যারা কাজ করার মধ্য দিয়ে শিখতে চান, এমন ব্যক্তি আমাদের প্রয়োজন নেই। জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাদের বেতন দেওয়া হচ্ছে—এটা গ্রহণযোগ্য নয়।”