ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সর্বশেষ
ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ১২:৩৯ এএম

১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যাকাণ্ডে দিন ( শাহাদাত বার্ষিকী) ১৫ আগস্ট দেশবাসীকে ‘শোক দিবস’ পালন ও দোয়া করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও ‘মঞ্চ ৭১’ এর অন্যতম সমন্বয় কারী জেড আই খান পান্না। রবিবার (১০ আগস্ট) রাতে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। লাইভে তিনি বলেন, প্রিয় দেশবাসী আগামী ১৫ আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার যেহেতু, সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো ব্যাচ ধারণ করবেন এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে ১৬ জন এবং দুজন বাইরের বোধ হয়— একজন কর্নেল জামিল এবং একজন বরিশালের রিন্টু। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তার যৌবনের ১৭টা বছর কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানিদের সঙ্গে কিভাবে ফাইট করেছেন; একটা ফাইট হলো— ৯ মাসের যুদ্ধ সেটা না, তার আগের রাজনৈতিক যুদ্ধ যেটা, সেইটা। অতএব, যে যে অবস্থায় পারেন, এই প্রতিকূল অবস্থাতেই অন্তত মসজিদে-মন্দিরে-ঘরে বসে হলেও, এই শহীদের জন্য পার্টিকুলারলি বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ কামাল, আমার ভাই শেখ জামাল, শেখ নাসের, তার স্ত্রী, শেখ রাসেল, সেরনিয়াবাত সাহেব, তার নাতি; বাবু বলতাম— সেই বাবু, শহীদ ভাই। এদের সবার জন্য আপনারা দোয়া করবেন। এইটুকুই।’ জেড আই কান পান্না আরও বলেন, ‘শোক জানাতে যে আমাদের ৩২ নম্বরে যেতে হবে, কবরস্থানে যেতে হবে- এমনও না। যে যেখানে থাকেন সেখানে বসে দোয়া করবেন। অন্তরে যদি ভালোবাসা থাকে— তবে সেই ভালোবাসাতো কেউ নিতে পারবে না। সেই অন্তরের শ্রদ্ধা যদি থাকে, সেই শ্রদ্ধা অবশ্যই যারা যারা ভালোবাসে যারা মনে করেন ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, যারা মনে করেন ‘বঙ্গবন্ধু জাতির পিতা’ অবশ্যই তারা জেনে হাত তুলে শুধু ওইদিন না, সবসময়…। নামাজতো আমরা পড়ি। সেই নামাজের ভেতরে একটু না হয় একটা লাইন বাড়িয়ে নিলাম। এই আরকি, আপনাদের প্রতি আবেদন। মঞ্চ ৭১ থেকে আমি জেআই খান পান্না এই আহ্বান জানাচ্ছি।’