ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

জুলাইয়ের এক অনুষ্ঠানের বরাদ্দ প্রায় কোটি টাকা!

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ১১:৪৫ পিএম

জুলাইয়ের এক অনুষ্ঠানের বরাদ্দ প্রায় কোটি টাকা!
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। দিবসটি উপলক্ষে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। আগামী ৫ আগস্ট আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এ অনুষ্ঠানটি আয়োজনে ৯৭ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান আয়োজনে শুধু ঢাকা জেলা প্রশাসন নয়, সারা দেশের ৬৪ জেলাতেই বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ পরিমাণ বরাদ্দ অন্য কোনও জেলায় দেওয়া হয়নি। ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্মাননা অনুষ্ঠানের পাশাপাশি আপ্যায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আমন্ত্রণপত্র মুদ্রণ, প্রস্তুত করা এবং বিতরণ বাবদ ৬ লাখ টাকা, ভেন্যু ব্যবস্থাপনা (মঞ্চ ও আসন সজ্জা, ব্যানার প্রস্তুত করা, সাউন্ড সিস্টেম, মাল্টিমিডিয়া, ফটো বুথ, স্ট্যান্ড, তথ্যকেন্দ্র) বাবদ ৪০ লাখ টাকা, সাংস্কৃতিক অনুষ্ঠান বাবদ ৫ লাখ টাকা, আপ্যায়নে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর বাকি অর্থ ১৬ লাখ ২০ হাজার টাকা ভ্যাট এবং ট্যাক্স বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানায়, এই অর্থ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে খরচ করা হচ্ছে। তবে অর্থ বরাদ্দের ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে—এ খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না এবং পরবর্তী সময়ে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, ঢাকা ছাড়া ৬৩ জেলাতেও জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে ২ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। ঢাকা জেলাসহ মোট বরাদ্দের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ২০ হাজার। মন্ত্রণালয়ের সূত্রটি আরও জানিয়েছে, সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে তিন পার্বত্য জেলা, মেহেরপুর এবং চাঁপাইনবাবগঞ্জে। এসব জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা। এছাড়া নরসিংদী, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, মাগুরা, সিরাজগঞ্জ, সিলেট, বরিশাল, ময়মনসিংহ এবং ঠাকুরগাঁও— এই ১১টি জেলায় ৫ লাখ করে ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একইসঙ্গে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, নোয়াখালী, সুনামগঞ্জ, ভোলা, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর— এ ৯ জেলায় ৪ লাখ টাকা করে ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুর, কিশোরগঞ্জ, কুষ্টিয়া এবং বগুড়ায় ৬ লাখ করে ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সূত্রে জানা যায়, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, জয়পুরহাট, নওগাঁ, ঝালকাঠি, শেরপুর, লালমনিরহাট এবং পঞ্চগড় জেলায় ২ লাখ টাকা করে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, খুলনা, নাটোর, পাবনা, রাজশাহী, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলার জন্য বরাদ্দ ৩ লাখ করে ৫৭ লাখ টাকা। বরাদ্দের বিষয় জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়য়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, জেলায় যে আয়োজন সেই ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।