ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

না থেকেও এশিয়া কাপে আছেন সাকিব!

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ০৮:৪৭ পিএম

না থেকেও এশিয়া কাপে আছেন সাকিব!
সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষই হয়ে গেছে একপ্রকার। তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। গত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলে অবসর নিতে চেয়েছিলেন ওয়ানডে থেকে। আর দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই স্বপ্ন পূরণ না হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তার নেই বললেই চলে। তারপরও এবারের এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দলে না থেকেও অন্যভাবে থাকছেন সাকিব! এবারের এশিয়া কাপ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ নিয়ে টিভি চ্যানেল সনি লিভ বিজ্ঞাপন প্রচারও শুরু করেছে। সেই বিজ্ঞাপনে রাখা হয়েছে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ। সনি লিভ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে গত রাতে। সেখানে দেখানো হয়েছে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন সাকিব। প্রোমেতো ছিলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শুবমান গিল ও জসপ্রিত বুমরাদের। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও ছিলেন প্রোমোতে। সাকিব-বুমরা গিলদের বলা হয়েছে সবচেয়ে বড় তারকা। সবচেয়ে বড় ম্যাচ হিসেবে দেখানো হয়েছে ভারত-পাকিস্তান, আফগানিস্তান-পাকিস্তান ও বাংলাদেশ-ভারতের লড়াইকে। মোস্তাফিজুর রহমান, সূর্যকুমার, রশিদ খান, কুশল মেন্ডিস, শাহিন শাহ আফ্রিদি— ৩০ সেকেন্ডের প্রোমোর কাভারে আছেন এই পাঁচ ক্রিকেটার। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে এবারের এশিয়া কাপ ২০২৫। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। আর ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।