ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বিয়ানীবাজারে এক ভূমি খেকোর কারণে দূর্ভোগে অর্ধশতাধিক পরিবার

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ০২:০৩ এএম

বিয়ানীবাজারে এক  ভূমি খেকোর কারণে দূর্ভোগে অর্ধশতাধিক পরিবার
বিয়ানীবাজারে একটি গ্রামের রাস্তা নির্মাণে বাঁধা দিয়ে কাজ বন্ধ করে উল্টো মামলা দিয়ে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ এনে দোষিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের পাড়িয়াবহর গ্রামের সাধারণ মানুষের অংশগ্রহণে  মানববন্ধন একই এলাকার নজরুল হোসেন সিপার ও সাদেক হোসেন এপলুকে ‘ত্রাস ও মামলাবাজ’ উল্লেখ করে তারা সরকারের কাছে এর প্রতিকার চান এবং সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের বিচার দাবি করেন। মানববন্ধনে এলাকার মুরব্বি জোয়াদ আলীর সভাপতিত্বে সাদিকুর রহমানের পরিচালনায় মানবন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ বিশ্বাস। বক্তব্য রাখেন এবাদুর রহমান খান, মাসুক আহমদ খান, সুলেমান আহমদ খান, সাইফুর রহমান, মনির আলী, একলাছুর রহমান, নিতাই দাস, আতাউর রহমান, মাসুম ঊদ্দিন, জয়নাল আবদীন, শ্রীকান্ত নমশূত্র, নির্মল নমঃশূদ্র, বিধু বিশ্বাস, লিটন বিশ্বাস, সুমন বিশ্বাস, সজল বিশ্বাস, রমিজ গান, নুনু মিয়া, মিন্টু দাস, সাধু বিশ্বাস, রঞ্জন বিশ্বাস, নন্দ বিশ্বাস, ফরিদ উদ্দিন, মাহিন উদ্দীন, ফখরুল ইসলাম রেদোয়ান হোসেনসহ ভূক্তভোগী গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা ভূমি খেকো জাল-জালিয়াতির চক্রের মুলহোতা মামলাবাজ আওয়ামী লীগের দোসর, সাবেক পাড়িয়াবহর গ্রামের বাসিন্দা রফিক আহমদের ছেলে নজরুল ইসলাম সিপার এবং ভুমিখেকো মামলাবাজ, চাঁদাবাজ ভুয়া এডভোকেট পরিচয়বহনকারী আওয়ামী লীগের দোসর জাল জালিয়াতি চত্রুের অপর সত্রুিয় সদস্য স্থানীয় আব্দুল করিম ময়না মিয়ার ছেলে সাদেক হোসেন এপলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সিপার একাধিক ভিপি রিলিজ ও বিভিন্ন নামজারী কাগজপত্র জাল -জালিয়াতির মাধ্যমে তিনশত বিঘা ভূমির ভুয়া মালিক সেজে মালিকানা দাবি করছে এবং এলাকাবাসীকে হয়রানির করার উদ্দেশ্যে সহকারী জজ আদালত বিয়ানীবাজার আদালত এবং সাব জজ তৃতীয় আদালত ও জেলা জজ, সিলেটে মামলা-মোকদ্দমা দায়ের করেও ব্যর্থ হয়েছে। তারই পথ অনুসরণ করে তার মামাতো ভাই স্থানীয় আব্দুল করিম ময়না মিয়ার ছেলে সাদেক হোসেন এপলু আইনজীবী পরিচয়ে তৎকালীন আওয়ামী লীগের ছত্রছায়ায় জাল- জালিয়াতি চত্রুের সক্রিয় সদস্য নজরুল ইসলাম সিপারের নিয়ন্ত্রণে সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রামের প্রায় অর্ধ শতাধিক পরিবারের চলাচলের রাস্তায় সরকারি বরাদ্ধ আসলে রাস্তার কাজ চলাকালীন ভূয়া আইনজীবী সাদেক হোসেন এপলু এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন, না দিলে কাজ বন্ধ করার হুমকি দেন। পরবর্তীতে একের পর এক মামলা দিয়ে এলাকাবাসীকে প্রতিনিয়ত হয়রানি করছে। বক্তব্যে ভূক্তভোগীরা আরও বলেন, জায়গা জমি সংক্রান্ত যেকোনো সমস্যা থাকলেই এলাকার মানুষের বিরুদ্ধে এই চক্র দীর্ঘদিন মামলা দিয়ে হয়রানি করে থাকে। অভিযুক্ত সাদেক হোসেন এপলুর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তার জায়গাটি মালিকানা আমার তাই বাধা দিয়েছি, চাঁদা দাবির বিষয়টি সত্য নয়। ১১নং লাউতা ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন জানান, পাকিস্থান আমল থেকে এলাকাবাসী রাস্তা হিসাবে যাতায়াত করছে। দীর্ঘদিন ভোগান্তিতে থাকা এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রাস্তায় একটি সরকারি বরাদ্দ দিয়েছিলাম। পরে স্থানীয় একজনের সাথে জমির মালিকানা সংক্রান্ত ঝামেলার কারনে বরাদ্দটি বাতিল হয়।