ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

পাঁচ বছরে ছয় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৯:২৫ পিএম

পাঁচ বছরে ছয় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি ফাইটার জেট (প্রশিক্ষণ বিমান) বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উত্তরার মাইলস্টোন কলেজ এলাকা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা এটাই প্রথম নয়। বিগত পাঁচ বছরে এ নিয়ে ছয়টি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হলো। ◉ ২০২৫: যশোর ২০২৫ সালের ১৩ মার্চ (বৃহস্পতিবার) যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি গ্রব-১২০টিপি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুপুর ১২টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আইএসপিআরের তথ্যমতে, বিমানে থাকা দুই পাইলট গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মূসা নিরাপদ ছিলেন। উড্ডয়নটি দুপুর ১২টা ১৮ মিনিটে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে শুরু হয়েছিল। ◉ ২০২৪: পতেঙ্গা ২০২৪ সালের ৯ মে (বৃহস্পতিবার) সকাল ১০টা ২৫ মিনিটে কর্ণফুলী নদীর মোহনার কাছে বিমানবাহিনীর ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, উইং কমান্ডার মো. সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ প্যারাসুট ব্যবহার করে নদীতে অবতরণ করেন। পরে যৌথ উদ্ধার অভিযানে তাঁদের উদ্ধার করা হয়। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত বিএনএস পতেঙ্গায় নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ◉ ২০২৩: বগুড়া ২০২৩ সালের ১৫ অক্টোবর (রোববার) দুপুর ১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বড়মহর গ্রামে একটি পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিমানের দুজন পাইলট নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। ◉ ২০২১: রাজশাহী (তানোর) ২০২১ সালের ১৬ মার্চ (মঙ্গলবার) রাজশাহীর তানোর উপজেলার দেবীপুর গ্রামের একটি খেতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি সেসনা-১৫২ প্রশিক্ষণ বিমান ইঞ্জিন বিকল হয়ে বিধ্বস্ত হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, পাইলট ও প্রশিক্ষণার্থী উভয়ই অক্ষত ছিলেন। ◉ ২০২১: রাজশাহী বিমানবন্দর ২০২১ সালের ৯ জানুয়ারি (শনিবার) বেলা ৩টা ১৫ মিনিটে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান রাজশাহী বিমানবন্দরে অবতরণের সময় চাকা ফেটে যায়। বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, প্রশিক্ষক ও শিক্ষার্থী উভয়ই নিরাপদে বেরিয়ে আসেন। অতীতের আরও কিছু নজির ২০১৫ সালের ১ এপ্রিল: রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমান নিহত হন। ২০১৭ সালের ২৭ ডিসেম্বর: সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিমানবাহিনীর দুটি ইয়াক-১৩০ বিমান কক্সবাজারের মহেশখালী এলাকায় বিধ্বস্ত হয়। ২০১৮ সালের ১ জুলাই: রাত ৯টা ৬ মিনিটে যশোর বিমানবন্দরের পশ্চিম পাশে বাউর এলাকায় বিমানবাহিনীর একটি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে।