ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সর্বশেষ
ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

‘ধ্বংস করা হচ্ছে প্রজন্মের মূল্যবোধ’: তারেকের বিরুদ্ধে স্লোগানের ভাষায় ফখরুলের নিন্দা

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৫ পিএম

‘ধ্বংস করা হচ্ছে প্রজন্মের মূল্যবোধ’: তারেকের বিরুদ্ধে স্লোগানের ভাষায় ফখরুলের নিন্দা

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসব স্লোগান দেওয়া হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করতে চায় একটি গোষ্ঠী। তাদের ষড়যন্ত্র রুখতে সরকার উদাসীন রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

“এই অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকারের উদাসীনতার প্রতি আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি,”—সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন ফখরুল।

তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হলে, তার দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, “আমরা গভীর শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি, সুপরিকল্পিতভাবে এই অশ্লীল, কুরুচিপূর্ণ আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন এই দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সমার্থক রাজনৈতিক দল ও তার শীর্ষ নেতৃত্ব।”

ফখরুল আরও বলেন, “আমরা কুণ্ঠিত হই, যখন লক্ষ্য করি বিকৃত রুচির এই বিকারগ্রস্ত গোষ্ঠী তাদের অশ্লীল-কদর্য মানসিকতা কোমলমতি শিশু-কিশোরদের কণ্ঠে প্রতিধ্বনিত করিয়ে আমাদের প্রজন্মের মূল্যবোধ ধ্বংস করছে—শুধু তাদের কুৎসিত ষড়যন্ত্র বাস্তবায়নে।”

গত ৯ জুলাই মিটফোর্ড এলাকায় লাল চাঁদ ওপারে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যা করা হয়।

এই ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়ে বিএনপির তিন সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচজন নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার পর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এসিপি), ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারত্বের অভিযোগ তোলে।

সোহাগ হত্যার জন্য তারেক রহমানকে দায়ী করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। এসব মিছিলে ব্যবহৃত স্লোগানের ভাষা নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে সমালোচনা চলছে।

ফখরুল বলেন, “তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে কুৎসা রটানো হচ্ছে। তার বিরুদ্ধে প্রকাশ্যে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে—আমরা এর তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল এবং অশ্লীল ভাষার প্রয়োগ—রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কি না, এমন প্রশ্ন উঠতেই পারে।”

বিএনপি মহাসচিব বলেন, সংঘাত সৃষ্টির জন্য পরিকল্পিত ‘ফাঁদ’ পাতা হয়েছে। এই ফাঁদে পা না দিতে এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।

তিনি বলেন, “ফ্যাসিবাদের অনুপ্রবেশের যেকোনো ঘৃণ্য ষড়যন্ত্র আমরা এই বাংলাদেশে বাস্তবায়িত হতে দেবো না।”

গুটিকয়েক ‘রাজনৈতিক ষড়যন্ত্রকারীর’ অপচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, “যে তারুণ্য ফ্যাসিবাদের পতনে আমাদের সঙ্গে অগ্রসৈনিক ছিল, আজ দেশের প্রয়োজনে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ চেষ্টায়—যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব।”

তিনি আরও বলেন, “বিগত ১৭ বছরের দীর্ঘ সংগ্রামে আমাদের কষ্টার্জিত সফলতা ব্যর্থ করার সুযোগ নেই।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।