ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ঝালকাটিতে বাধার মুখে এনসিপির পদযাত্রা, মটরসাইকেলে স্থান ত্যাগ করলেন নাহিদ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০২:১৯ এএম

ঝালকাটিতে বাধার মুখে এনসিপির পদযাত্রা, মটরসাইকেলে স্থান ত্যাগ করলেন নাহিদ

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের তীব্র বিরোধিতা ও প্রতিরোধের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা। বাধার মুখে এনসিপি নেতা নাহিদ ইসলাম মটরসাইকেলে করে স্থান ত্যাগ করতে বাধ্য হয়।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় রোববার (১৩ জুলাই) বিকেল পাঁচটায় ঝালকাঠি আসেন নাহিদ ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা পদযাত্রা করে ঝালকাঠি শহীদ মিনারের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে কামার পট্টি মোড়ে পৌঁছাতেই তাদের সামনে পড়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বাধার মুখে শহীদ মিনারে যাওয়া সম্ভব না হওয়ায় নাহিদের নেতৃত্বাধীন পদযাত্রা রুট পরিবর্তন করে সদর চৌমাথা হয়ে কাপুড়িয়া পট্টি যায়। সেখানে একটি পথসভায় বক্তব্য রাখেন এনসিপি নেতারা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ে ঝালকাঠির রাজনৈতিক অঙ্গন। সংক্ষিপ্ত পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার করে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

‎তিনি আরও বলেন, একটি সফল গণঅভ্যুত্থানের পরও আমরা যেন আবার পুরনো দখলদার, গুম-খুনের রাজনীতিতে ফিরে না যাই। ইদানীং রাজনীতিতে একটি নতুন ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনাবিরোধী। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই।

‎সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডাক্তার মাহমুদ মিতু, মশিউর রহমানসহ অনেকে।

পথসভার খবর ছড়িয়ে পড়তেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা পাল্টা মিছিল নিয়ে সেই দিকেই রওয়ানা দেয়। উপস্থিত নেতাদের ভাষ্যমতে, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এনসিপি নেতারা তড়িঘড়ি করে স্থান ত্যাগ করে আবারও কামার পট্টি হয়ে ফায়ার সার্ভিস মোড়ের দিকে রওয়ানা দেয়। এদিকে আন্দোলনকারীরা ফায়ার সার্ভিস মোড়ে পৌঁছার আগেই নাহিদ ইসলাম মোটরসাইকেলে চড়ে তার গাড়ির কাছে যান এবং দ্রুত ঝালকাঠি ত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনাকর পরিস্থিতি ও নাহিদ ইসলামের মোটর সাইকেলে করে স্থান ত্যাগের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এনসিপির ঝালকাঠি জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছিল। কমিটি ঘোষণার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির নেতাকর্মীদের সঙ্গে এনসিপি’র দ্বন্দ্ব চরমে ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ অভিযোগ করে গনমাধ্যমকে বলেন, ‘জনবিচ্ছিন্ন এবং আওয়ামীলীগের কিছু লোক দিয়ে এনসিপি স্থানীয় কমিটি করা হয়েছে। আমরা গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ জানিয়ে আসছি। জনগণের স্বার্থবিরোধী এই কমিটি মানি না, মানবো না।’