ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ১২:২৩ এএম

পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা

পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া নির্বাচনি প্রতীক হিসেবে শাপলা না রাখা এবং নতুন দল নিবন্ধনের আবেদনে প্রাথমিক যাচাই-বাছাই শেষ হয়েছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির অস্টম সভা অনুষ্ঠিত হয়। সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অংশ নেন ৪ কমিশনার, সিনিয়র সচিব ও সরকারি কর্মকর্তারা।

গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন, প্রার্থীর হলফনামা পরিমার্জনসহ আইনি সংস্কারের মতো একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বলেন, পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিতে পারবেন হবে প্রবাসী ভোটারেরা।

নির্বাচন কমিশনার ব্রি. জে. আবু ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সে সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট হবে আইটি সার্পোটেড।’

জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম এর ব্যবহার থাকছে না বলেও জানান তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না।’

প্রতীক বরাদ্দের বিষয়ে কমিশনার জানান, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে তালিকায় রাখেনি নির্বাচন কমিশন।

এ নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নাগরিক ঐক্য আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে আবেদন করে। এটা তারা করতে পারে যেহেতু আরপিওতে দেওয়া আছে। আর ২২ জুন আবেদন করেছে নিবন্ধন প্রার্থী এনসিপি। সুতরাং দুটো দল এখানে প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। নির্বাচন কমিশন সব কিছু বিবেচনা করে শাপলা তালিকা ভুক্ত করেনি।’

এছাড়াও নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রাথমিক যাচাই-বাছাই শেষ হয়েছে বলেও জানান তিনি।