ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

১ জুলাই থেকে বন্ধ হচ্ছে তিন বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম

প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৭:৫৬ পিএম

১ জুলাই থেকে বন্ধ হচ্ছে তিন বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম
ঢাকার শাহজালালসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম ১জুলাই মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে এসব প্রতিষ্ঠানের ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যাত্রীসেবার মান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ছাড়া বাকি দুটি বিমানবন্দর হলো চট্টগ্রামের শাহ আমানত ও নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর। তিনি জানান, যেসব প্রতিষ্ঠানের ইজারার মেয়াদ শেষ হচ্ছে, তাদের আর নবায়নের সুযোগ দেওয়া হবে না এবং আগামীতে নতুনভাবে এসব স্থাপনা ব্যবহারের জন্য নতুন নীতিমালার আওতায় কার্যক্রম পরিচালিত হবে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম আজ রাতেই বন্ধ হচ্ছে সেগুলো হলো— এরোস ট্রেডিং, মেসার্স সজল এন্টারপ্রাইজ, মাহবুবা ট্রেডার্স, নাহার কনস্ট্রাকশন, এভিয়েশন ট্রান্সপোর্ট লিমিটেড, এ ফাইভ রোডওয়ে লিমিটেড, ওয়ার্ল্ড ট্রাস্ট ট্যুরিস্ট কার সার্ভিসেস কোম্পানি, শিরিন এন্টারপ্রাইজ, হাওলাদার অ্যান্ড সন্স, অথৈ এন্টারপ্রাইজ, ওল্ফ করপোরেশন, আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস, ধানসিঁড়ি কমিউনিকেশন এবং ডিপার্টমেন্ট এস কনসালটিং। এ ছাড়া চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী প্রান্তিক ভবনের দ্বিতীয় তলার বহির্গমন এলাকায় অবস্থিত ফ্যালকন এজেন্সি এবং নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের অভ্যন্তরীণ বহির্গমন এলাকায় থাকা ফ্যালকন এয়ারপোর্ট সার্ভিস টিমের কার্যক্রমও আজ রাত থেকে বন্ধ হচ্ছে। এসব প্রতিষ্ঠানকেও চূড়ান্তভাবে কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ২৯ জুন বেবিচক থেকে ইজারা গ্রহণকারী সব প্রতিষ্ঠানে নিবন্ধিত ডাকযোগে চিঠি পাঠিয়ে তাদের সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি ৩০ জুন সংশ্লিষ্টদের উদ্দেশে একটি আনুষ্ঠানিক নোটিশও জারি করা হয়েছে। এতে বলা হয়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এসব প্রতিষ্ঠানকে অপসারণ করতে হবে এবং নতুন করে ইজারা নবায়নের জন্য কোনো আবেদন বিবেচনায় আনা হবে না। বেবিচক বলছে, বিমানবন্দর ব্যবস্থাপনায় আরও আধুনিকতা, জবাবদিহিতা এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ। ভবিষ্যতে এসব স্থানে নতুন নীতিমালার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অনেক প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে একই ইজারায় কার্যক্রম চালিয়ে গেলেও যাত্রীসেবা ও নানাবিধ অনিয়মের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এসব বিবেচনায় নিয়ে এবার কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় নিয়ন্ত্রিত ও প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিতে বাণিজ্যিক কার্যক্রমেও নতুন করে শৃঙ্খলা আনতে চায় কর্তৃপক্ষ। রাত থেকেই শুরু হচ্ছে সেই বাস্তবায়ন।