ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

শেখ হাসিনার ফাঁসি চাওয়া ব্যক্তিকেই তার পক্ষের আইনজীবী নিয়োগ! বাদ দিল ট্রাইব্যুনাল

প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০২:০৩ পিএম

শেখ হাসিনার ফাঁসি চাওয়া ব্যক্তিকেই তার পক্ষের আইনজীবী নিয়োগ! বাদ দিল ট্রাইব্যুনাল

মূলত স্বার্থসংশ্লিষ্ট বিরোধী মনোভাব নিয়ে প্রশ্ন উত্থাপিত হওয়ায় আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গণি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার পরিবর্তে নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামীপন্থি আইনজীবী আমির হোসেনকে।

বুধবার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত নেন।

এ সময় ট্রাইব্যুনালে আইনজীবী আমিনুল গণি টিটু উপস্থিত ছিলেন।

এদিন সকালে আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের জন্য ট্রাইব্যুনাল আসেন আমিনুল গণি টিটু।

তিনি শেখ হাসিনার পক্ষে লড়তে ইচ্ছে প্রকাশ করলেও তাকে সরিয়ে দেওয়া হয়। এ সময় আমিনুল গণি টিটু দাঁড়িয়ে আদালতকে জানান, তিনি তার মক্কেলকে রক্ষা করার জন্য প্রস্তুত।

তখন ট্রাইব্যুনাল বলেন, ‘এরই মধ্যে আমরা কিছু নেতিবাচক তথ্য পেয়েছি। আপনি কি এখনও চালিয়ে যেতে চান?’

আমিনুল গণি পেশাদারভাবে নিরপেক্ষ থাকার কথা উল্লেখ করে ট্রাইব্যুনালকে বলেন, তিনি তার মক্কেলকে রক্ষা করবেন।

তখন ট্রাইব্যুনাল বলেন, ‘একসময় আপনি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত হাসিনাকে (শেখ হাসিনার ফাঁসি চেয়ে) নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তাই প্রশ্ন উঠেছে আপনি সত্যিই নিরপেক্ষভাবে তাকে রক্ষা করতে পারবেন কিনা।’

আইনজীবী তার জবাবে বলেন, ‘আমাকে ট্রাইব্যুনালই নিয়োগ দিয়েছে। আমি একজন সৎ আইনজীবী। নিজেকে প্রমাণ করার একটি সুযোগ প্রয়োজন।’

তখন ট্রাইব্যুনাল বলেন, ‘আমাদের কাছে ন্যায় বিচারের বিষয়টি গুরুত্বপূর্ণ। নৈতিকতার দৃষ্টিকোণ থেকে আপনার এই মামলায় দাঁড়ানো উচিত না। আমরা আপনার সম্পর্কে জানি। ভবিষ্যতে আপনার প্রয়োজন হবে।’

এর আগে আদালত অবমাননার মামলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমিনুল গণি টিটুকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তাকে নিয়োগ দেওয়ায় অনেকে সমালোচনা করেন। কারণ আইনজীবী আমিনুল গণি টিটু ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তার ফাঁসি দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।