ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বাংলাদেশেও সামরিক ঘাঁটি চায় চীন!

প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০২:১৮ এএম

বাংলাদেশেও সামরিক ঘাঁটি চায় চীন!

চীনের কমিউনিস্ট পার্টির সদস্য হওয়ার শপথ নেওয়ার অনুষ্ঠানে পিএলএ সদস্যরা।

চীন বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক ঘাঁটি নির্মাণে আগ্রহী—এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) সদ্য প্রকাশিত ‘বার্ষিক হুমকি মূল্যায়ন’ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ প্রতিবছর বৈশ্বিক হুমকি নিয়ে বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে। সদ্য প্রকাশিত ২০২৫ সালের সংস্করণটির শিরোনাম ‘২০২৫ ওয়ার্ল্ডওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট’। চীন অংশে উঠে এসেছে বিভিন্ন সম্ভাব্য হুমকির চিত্র, যেখানে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমারসহ একাধিক দেশের নাম উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)–এর জন্য নতুন সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। সম্ভাব্য দেশগুলোর তালিকায় রয়েছে—মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, ইকুয়েটোরিয়াল গিনি, সেশেলস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবন, বাংলাদেশ, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তান।

ডিআইএ’র মতে, চীন এমন সামর্থ্য গড়ে তুলছে, যাতে পিএলএ দেশের সীমানা ছাড়িয়ে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান পরিচালনা করতে পারে। এই উদ্দেশ্যে বৈশ্বিক মোতায়েন টিকিয়ে রাখতে একটি শক্তিশালী বৈদেশিক সরবরাহ ও ঘাঁটি অবকাঠামো গড়ে তোলার চেষ্টা করছে তারা। এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ সংঘাতের সময়ে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক কার্যক্রম এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছে ডিআইএ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন বিভিন্ন ধরনের সামরিক ঘাঁটির মডেল বিবেচনায় নিচ্ছে। এর মধ্যে রয়েছে—স্থায়ী গ্যারিসন ঘাঁটি, স্বাগতিক দেশের সঙ্গে ভাগ করা সামরিক স্থাপনা, বাণিজ্যিক অবকাঠামোর সঙ্গে যুক্ত একচেটিয়া সরবরাহ কেন্দ্র কিংবা জরুরি প্রয়োজনে বাণিজ্যিক অবকাঠামোর সাময়িক ব্যবহার—যার মাধ্যমে তারা বৈশ্বিক সামরিক সরবরাহ চাহিদা মেটাতে চায়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, তানজানিয়ায় সামরিক মহড়ার মাধ্যমে চীন তাদের বৈশ্বিক সামরিক সক্ষমতার বার্তা দিতে চেয়েছে। ২০২৪ সালে পিএলএ দেশটিতে একটি বৃহৎ ও সুপরিকল্পিত মহড়া পরিচালনা করে, যা আফ্রিকার ইতিহাসে চীনের সবচেয়ে বড় সামরিক মহড়া হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই মহড়ায় সমুদ্র ও আকাশপথে এক হাজারেরও বেশি সেনা মোতায়েন করে চীন তাদের মোতায়েন সক্ষমতা প্রদর্শন করে।

এছাড়া প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ২৫ এপ্রিল কম্বোডিয়ার রিম নৌঘাঁটিতে একটি যৌথ সরবরাহ ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী এবং পিএলএ প্রতিনিধিরা। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এটি সন্ত্রাসবিরোধী কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং প্রশিক্ষণের জন্য যৌথ উদ্যোগ। তবে কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই সেখানে পিএলএ দুটি নৌযুদ্ধজাহাজ মোতায়েন রেখেছে, যেগুলো তিন দফায় বদল করা হয়।

মার্কিন প্রতিবেদনে উত্থাপিত এই অভিযোগের বিষয়ে চীনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।