ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ভারতের সঙ্গে সামরিক সরঞ্জাম চুক্তি বাতিল করল বাংলাদেশ

প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৮:১৫ পিএম

ভারতের সঙ্গে সামরিক সরঞ্জাম চুক্তি বাতিল করল বাংলাদেশ

৫০ কোটি ডলারের লাইন অফ ক্রেডিটের আওতায় কলকাতাভিত্তিক কোম্পানি থেকে টাগবোট কেনার কথা ছিল বাংলাদেশের

দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতের একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম সংক্রান্ত একটি চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। শুক্রবার (২২ মে ২০২৫) টাইমস অব ইন্ডিয়া-এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চুক্তির আওতায় বাংলাদেশের নৌবাহিনীর জন্য ৮০০ টন ধারণক্ষমতার একটি সমুদ্রগামী টাগবোট নির্মাণের কথা ছিল কলকাতা-ভিত্তিক প্রতিরক্ষা জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান গার্ডেন রিচ শিপবিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-এর।

গত বছরের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারত সরকারের বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে সহায়তা দিতে ঘোষিত ৫০ কোটি ডলারের লাইন অফ ক্রেডিটের আওতায় এটিই ছিল প্রথম বড় প্রকল্প।

এ সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন ভারত বাংলাদেশি পোশাক আমদানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শুধু কলকাতা ও নাভা শেভা বন্দর দিয়ে এসব পণ্য ভারতে প্রবেশ করতে পারবে। এর ফলে স্থলবন্দরনির্ভর ৯৩ শতাংশ রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটার শঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ প্রতিবছর প্রায় ৭০ কোটি ডলারের তৈরি পোশাক ভারতে রপ্তানি করে।

এর আগে, গত এপ্রিল মাসে ভারত বাংলাদেশি পণ্যের তৃতীয় দেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। জবাবে বাংলাদেশ ১৩ এপ্রিল থেকে ভারতীয় সুতা স্থলবন্দর দিয়ে আমদানি স্থগিত করে।

উল্লেখযোগ্য যে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার ছিল। এ সময় ভারতের বাংলাদেশে রপ্তানি দাঁড়ায় ১১.৬ বিলিয়ন ডলার এবং বাংলাদেশ থেকে ভারতের আমদানি ছিল ১.৮ বিলিয়ন ডলার।

চলতি বছর চীন সফরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূস ব্যবসায়ীদের উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এবং সাগরপথে তাদের একমাত্র প্রবেশদ্বার বাংলাদেশ। তিনি ইঙ্গিত দেন, এই ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ চীনা বিনিয়োগ আকর্ষণের সুযোগ সৃষ্টি করতে পারে। তার এই মন্তব্য ভারতীয় নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

এ প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একে ‘অত্যন্ত আপত্তিকর’ এবং ‘ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি’ বলে মন্তব্য করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে লিখেছে, নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্যে, তখন চীনকে কৌশলগত অংশীদার হিসেবে চিত্রায়িত করায় ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে।

গণ-আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের নেতারা ভারতবিরোধী বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও এসেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাসহ একাধিক অভিযোগে মামলা দায়ের করে এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানায়। বাংলাদেশ সরকার অভিযোগ করেছে, দিল্লিতে বসে শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। পাশাপাশি, ভারতীয় সংবাদমাধ্যমগুলো ‘মিথ্যা ও অপতথ্য’ প্রচার করছে বলেও অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ভারত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছে।

উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি বিবৃতি, সীমান্ত সমস্যা ও শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে কূটনৈতিক তলবের ঘটনাও ঘটেছে।

গত ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়। অনেকেই ধারণা করেছিলেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কের বরফ গলতে পারে। কিন্তু পরবর্তী পরিস্থিতি বলছে, সেই প্রত্যাশা পূরণ হয়নি।