ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বাংলাদেশে মার্কিন পণ্যের আমদানি বাড়বে, কমবে শুল্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০৯:৩৫ এএম

বাংলাদেশে মার্কিন পণ্যের আমদানি বাড়বে, কমবে শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য আনার লক্ষ্যে কিছু মার্কিন পণ্যের আমদানি শুল্ক কমাতে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি, যুক্তরাষ্ট্র থেকে আরও কিছু নির্দিষ্ট পণ্যের আমদানি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ৩৭ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এ উদ্যোগ নিতে যাচ্ছে।

এক প্রাথমিক খসড়া নথিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানির আরও সম্ভাবনা রয়েছে বেশ কিছু পণ্যের ক্ষেত্রে।

উদাহরণস্বরূপ, ২০২৩ সালে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২ দশমিক ২২ বিলিয়ন ডলারের তুলা আমদানি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৩৩৬ দশমিক ৫২ মিলিয়ন ডলারের তুলা।

এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র দ্য ডেইলি স্টার-কে জানায়, বিশ্ববাজারে তুলা রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব ছিল ৩৫ দশমিক ৮১ শতাংশ। বর্তমানে বাংলাদেশে আমদানি করা মার্কিন তুলার ওপর শুল্ক হার শূন্য শতাংশ।

একই বছরে বাংলাদেশ ১ দশমিক ৯ বিলিয়ন ডলারের তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৫১ দশমিক ৩২ মিলিয়ন ডলারের এলপিজি। অথচ যুক্তরাষ্ট্র ওই বছর বিশ্ববাজারে ২০ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের এলপিজি রপ্তানি করেছে, যার মধ্যে বাংলাদেশ কিনেছে মাত্র শূন্য দশমিক ২৫ শতাংশ। এই পণ্যের ওপরও বাংলাদেশে শুল্ক নেওয়া হয় না।

প্রাপ্ত তথ্যে আরও জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে সয়াবিনজাত পণ্য, গম, প্রাকৃতিক গ্যাস, সোনা, ভুট্টা, ভ্যাকসিন, গয়না, বোর্ড ও প্যানেলসহ আরও কিছু পণ্য আমদানির যথেষ্ট সুযোগ রয়েছে।

বাংলাদেশ এমন পণ্য আমদানির প্রস্তাব দেবে, যেগুলো যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে রপ্তানি করে থাকে, অথচ বাংলাদেশে এসব পণ্যের আমদানি মাত্রাতিরিক্ত কম। এর মধ্যে রয়েছে তুলা, ফেরোয়াস ধাতব বর্জ্য ও স্ক্র্যাপ, প্রাকৃতিক গ্যাস, গম, তেলজাত পণ্য, দুধ ও ক্রিম।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “আমরা এখনো প্রস্তাবিত নথিটি হাতে পাইনি। তবে মার্কিন সরকারের জন্য আমরা একটি জবাবপত্র প্রস্তুত করছি, যা দুই-তিন দিনের মধ্যেই মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরে পাঠানো হবে।”

তিনি আরও জানান, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র মোস্ট ফেভারড নেশন (MFN) নীতিমালা অনুসারে বাংলাদেশ শুল্কহার যৌক্তিক করবে। যেহেতু যুক্তরাষ্ট্র ডব্লিউটিওর সদস্য, তাই যুক্তরাষ্ট্রকে দেওয়া শুল্ক সুবিধা অন্যান্য দেশও পাবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে ১০০টি পণ্যের তালিকা তৈরির কাজ করছে, যেগুলোর ওপর বাংলাদেশ শুল্ক ছাড় দিতে পারে।

এ ছাড়া তিনটি মার্কিন কোম্পানির পাওনা বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সরকার। ওরাকলের পাওনাও পরিশোধের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ বাণিজ্যে অশুল্ক বাধা কমাতে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নকল সফটওয়্যার ব্যবহারে নিয়ন্ত্রণ আনতেও প্রতিশ্রুতি দেবে।

গত মাসে অনুষ্ঠিত এক বৈঠকে ইউএসটিআর (যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি দপ্তর) বাংলাদেশকে পরামর্শ দিয়েছে—যেসব পণ্য যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয়, তা যেন সরাসরি যুক্তরাষ্ট্র থেকেই আমদানি করা হয়। যেমন, বাংলাদেশ জেনারেল মোটরসের গাড়ি আমদানি করে অন্য দেশ থেকে (যেমন দক্ষিণ কোরিয়া, ভারত), যদিও এগুলো মূলত মার্কিন ব্র্যান্ড।

এ ছাড়া, উড়োজাহাজ কেনার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব।

এদিকে, গত ৭ মে ইউএসটিআরের দূত জেমিসন গ্রেয়ারের পাঠানো এক চিঠিতে বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিনকে বলা হয়েছে, বাংলাদেশ যেন শ্রম অধিকারের লঙ্ঘন না করে এবং ডিজিটাল বাণিজ্যে এমন কোনো সীমাবদ্ধতা তৈরি না করে, যা দ্বিপক্ষীয় সহযোগিতায় বিঘ্ন ঘটায়।

চিঠিতে জেমিসন গ্রেয়ার লেখেন, “আমার দল বাংলাদেশের কৃষি ও শিল্প খাতে শুল্ক ও অশুল্ক বাধা হ্রাস এবং অর্থনৈতিক নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে প্রস্তুত আছে।”