ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বিশ্বনাথে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ এএম

বিশ্বনাথে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন
সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ এলাকার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে লন্ডনের নিউহাম বারার সাবেক ডেপুটি স্পীকার, বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকালে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের আয়োজনে পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে শিক্ষা উপকরণ (ডায়েস) আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনির্ভাসিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন। রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে ও চান্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুমিন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, সৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, বাহাড়া-দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণা কান্ত দাশ তালুকদার, হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খানম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য শহিদুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের সমন্বয়ক লেখক জায়েদ আলী। এক বার্তায় ব্যারিস্টার নাজির আহমদ বলেন, ছাত্র/ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। তাই তাদেরকে সুনাগরিক হিসেবে ও যোগ্য করে গড়ে তুলতে হবে। গত বছর মাসব্যাপী বাংলাদেশ সফরে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ভিজিট করে দেখলাম ভাল একটি ডায়াস নাই। অনুশীলনের চর্চা নেই, চর্চা করার জন্য উপকরণও নেই। তাই ছাত্র/ছাত্রীদের বক্তৃতা ও বিতর্ক অনুশীলনসহ নানা শিক্ষামূলক কার্যক্রমে জড়িত হয়ে আগামী দিনের যোগ্য নেতৃত্ব ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহ প্রদানই আমার ক্ষুদ্র প্রয়াসের লক্ষ্য।(বিজ্ঞপ্তি )