ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

টি আলী স্যারকে নিয়ে লেখা আব্দুল গাফফার চৌধুরী'র গানে সুর দিলেন মকসুদ জামিল মিন্টু

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ০২:২১ এএম

টি আলী স্যারকে নিয়ে লেখা আব্দুল গাফফার চৌধুরী'র গানে সুর দিলেন মকসুদ জামিল মিন্টু
‘শিক্ষাব্রতী মহান পুরুষ/মানুষ গড়ার কারিগর/অজ্ঞানতার তিমিরে তুমি যে ছিলে এক বাতিঘর/জ্ঞানের মশাল করেছো বহন সারাজীবন/তোমার আলোয় আলোকিত আজ হাজার জন’...। সিলেট জেলার বিয়ানীবাজারের কৃতি সন্তান একজন মানুষ গড়ার কারিগর হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক টি আলী স্যারের কর্মময় জীবন নিয়ে এই গানটি লিখেছেন প্রথিতযশা সাংবাদিক-কলামিষ্ট এবং মহান একুশে ফেব্রুয়ারি নিয়ে অমর সৃষ্টি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...’ গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সংগীত পরিচালক- ‘ও আমার উড়াল পংকিরে, একটা ছিল সোনার কন্যা ‘ চাঁদনী পশরে কে আমারে স্মরন করে’ সহ অসংখ্য জনপ্রিয় গানের সুরকার মকসুদ জামিল মিন্টুর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী রফিকুল আলম। একই সাথে গানটির সার্বিক তত্ত্বাবধানে থাকা টি আলী স্যারের আরেক শিক্ষার্থী নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরীর নির্দেশনায় মহান শিক্ষক টি আলীর কর্মস্মৃতিবিজড়িত হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে গানটির দৃশ্য ধারণের সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৮ জানুয়ারি গানটির দৃশ্যধারণে এই মহান শিক্ষকের সকল সাবেক শিক্ষার্থী, গুণগ্রাহি ও বিশিষ্টজনসহ হবিগঞ্জের সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করেছেন আয়োজকরা। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন স্কুল কর্তৃপক্ষ। বিখ্যাত সঙ্গীত শিল্পী রফিকুল আলম শুটিং স্পটে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে আসবেন না। জানা যায়, বৃহত্তর সিলেটের বিয়ানীবাজারের শ্রদ্ধেয় টি আলী স্যারকে নিয়ে শিক্ষার্থী ও গুণগ্রাহীদের উদ্যোগে ২০০৪ সালে প্রকাশিত প্রথম স্মারকগ্রন্থটি এক সময় পৌঁছায় কিংবদন্তি লেখক ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো...’ আব্দুল গাফফার চৌধুরীর হাতে। এক গুণি মানুষ আরেকজন গুণি মানুষের জীবনীটি নিবিড়ভাবে পাঠ করেন। হবিগঞ্জে টি আলী স্যারের ছাত্রদের উদ্যোগে স্মারক গ্রন্থ প্রকাশ হওয়ায় তিনি মুগ্ধ হন। তিনি বলেন, হবিগঞ্জের মানুষ যে সম্মান দিয়েছেন। তারা একটা ইতিহাস সৃষ্টি করেছেন। এ ধরনের কাজ দেখে অনেকে শিক্ষকদের নিয়ে লিখবেন। দেশে-বিদেশে সুপ্রতিষ্ঠিত শিক্ষকদের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীরা। এসব প্রতিষ্ঠিত নাগরিক নিজেদের অবস্থান থেকে পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মা-বাবাকে নিয়ে গান লিখা হচ্ছে। অথচ শিক্ষকদের নিয়ে লিখা হচ্ছে না। তিনি বলেন, যেহেতু সুবীর নন্দী টি, আলী স্যারের সরাসরি ছাত্র সুবীর গানটি গাইলে তিনি শিক্ষককে নিয়ে একটি গান লিখবেন। শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শনের গানটি নিয়ে সুবীর নন্দীর সাথে যোগাযোগ করা হলে তিনি আপ্লুত হন প্রিয় শিক্ষককে নিয়ে গান গাইবার সুযোগ পেয়ে। ২০১২ সালে লিখা গানটির সুর করেছিলেন মীর লিয়াকত আলী। কিন্তু আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় সকলের প্রিয় শিল্পী সুবীর নন্দীর আর গানটি গাওয়া হয়নি। উল্লেখ্য, টি আলী স্যার ১৯১৩ সালে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও একজন মানুষ গড়ার কারিগর হিসাবে ১৯৪৭ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত টানা ৩১ বছর সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীট হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পাশাপাশি হোস্টেল সুপারেরও দায়িত্ব পালন করেছেন। ভারত-পাকিস্তান হয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হলেও তিনি এ প্রতিষ্ঠান থেকে অবসরে যান ১৯৭৮ সালে। আদর্শ জীবনযাপন ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধের কারনে সাবেক শিক্ষার্থী ও হবিগঞ্জবাসীর কাছে ছিলেন তিনি অনুকরনীয়। ২০১৯ সালে তার ছাত্র ও শুভানুধ্যায়ীরা হবিগঞ্জ সরকারী স্কুলের সামনের রাস্তার নামকরন করেছেন 'টি,আলী স্যার সড়ক'। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পার্শ্বে অবস্থিত ক্রসরোড এখন থেকে পরিচিত হয় টি আলী স্যার সড়ক হিসেবে। ২০১৯ সালে তিনকোনা পুকুরপার এলাকায় হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. আবু জাহির সড়কের নামক ফলক উন্মোচন করেন। এই গুণী শিক্ষক ২০০০ সালে মৃত্যুর পর স্যারের গুণগ্রাহী তাঁর ছাত্রদের উদ্যোগে ২০০৪ সালে প্রথম ও ২০১৯ সালে দ্বিতীয় স্মারক গ্রন্থ প্রকাশ হয়। টি আলী স্যার এর সন্তানদের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহি জলঢুপ উচ্চ বিদ্যালয়ে "টি আলী মেমোরিয়াল লাইব্রেরি" প্রতিষ্ঠা করা হয়েছে। গুণী এই শিক্ষক হবিগঞ্জে থাকা অবস্থায় গ্রামের বাড়িতে চিকিৎসার অভাবে ৪ ছেলে ও ২ মেয়ে মারা যান। একে একে ৩ থেকে ৬ মাস বয়সি ৪ ছেলে ও দুই মেয়েকে হারান তিনি। সন্তানের মৃত্যুর সময় স্ত্রীর পাশে সান্ত¡না হয়েও দাঁড়াতে পারেননি। জীবন ও তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়গুলো ব্যয় করেছেন শিক্ষাদান করেই। তাদের জানাযায় পর্যন্ত তিনি অংশ নিতে পারেননি এই শিক্ষক। শিক্ষকদের কল্যাণে ২০১৭ সালে যুক্তরাজ্যে তার নামানুসারে প্রতিষ্ঠিত হয়েছে- টি আলী স্যার ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি প্রতিবছর ‘টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক’ প্রদান করছে। ২০২২ সালে সিলেট জেলার ২৪ জন অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষককে টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেছে । আগামী ৩০ এপ্রিল হবিগঞ্জ জেলার ১৮ জন অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষককে সম্মাননা প্রদান করবে এ সংস্থা।